• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

সুনামগঞ্জে ৮ হাজার কেজি ভারতীয় পেঁয়াজ উদ্ধার, আটক ৫

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে পৃথক অভিযা‌নে ভারত থে‌কে সীমান্ত পথে অবৈধভাবে আসা প্রায় ৮ হাজার কেজি পেঁয়াজসহ ৫ জনকে আটক ক‌রে‌ছে পু‌লিশ। শনিবার রা‌তে সুনামগঞ্জ ও তা‌হিরপুর উপ‌জেলার সীমান্ত এলাকা থে‌কে দে‌শের বি‌ভিন্ন প্রা‌ন্তে পাচারের  সময় ডিবি পুলিশ ও তা‌হিরপুর থানা পুলিশের অভিযা‌নে এসব পেঁয়াজ ও আসামী গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তিরা হ‌লো— জেলার  জগন্নাথপুর থানার ইকরসইর গ্রামের মো. তাজ উল্লাহর ছেলে সেলন হোসেন (৪০), একই থানার বড়কাপন গ্রামের মৃত জাহির উল্লাহর ছেলে মইনুল ইসলাম (৩৮), হবিবপুর (দক্ষিণপাড়া) গ্রামের একিন আলীর ছেলে আনফর আলী (২৫), তা‌হিরপুর উপ‌জেলা শিমুলতলা গ্রা‌মের বাবুল মিয়া ও চন্দ্রপুর গ্রা‌মের স‌হিবুর রহমান।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সুনামগঞ্জের অতিরিক্ত পু‌লিশ সুপার রাজন কুমার জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর-বাদাঘাট সড়কে অভিযান চা‌লি‌য়ে মিনি ট্রাকে করে আনা ভারতীয় ৪ হাজার ৮০০ কেজি পেঁয়াজসহ ট্রাক জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ ৮ হাজার টাকা। এসময় দুজনকে আটক করা হয়।  অন‌্যদি‌কে, সুনামগঞ্জ জেলা গোয়েন্দা বিভাগ আব্দুজ জহুর সেতু এলাকা থেকে শ‌নিবার দুপুরে অভিযান চা‌লি‌য়ে সা‌ড়ে ৩ হাজার ৬৪০ কে‌জি পেঁয়াজসহ ৩ জন‌কে আটক ক‌রে‌। উদ্ধার কৃত পেয়াজের বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ ৩১ হাজার টাকা। 

আটরদের বিরু‌দ্ধে বি‌শেষ ক্ষমতা আইনে মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। জব্ধ করা পেঁয়াজ ও আটকদের আদাল‌তে পাঠানো হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন তিনি।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo