• অপরাধ ও দুর্নীতি

২ বছর পলাতক থাকার পর হত্যা মামলার আসামী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ২ বছর পলাতক থাকার পর হত্যা মামলার প্রধান আসামী মোঃ আলম মিয়া (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আলম বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মামুদ মিয়াজীপাড়া গ্রামের দবির উদ্দিনের পুত্র।

পুলিশ জানায়, গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মামুদ মিয়াজীপাড়া গ্রামে জমি-জমা ও পারিবারিক বিরোধের জেরে আব্দুস সাত্তার(৫০)কে পিটিয়ে হত্যা করে মামলার প্রধান আসামী মোঃ আলম মিয়া ও তার লোকজন। এ ঘটনায় গত ২২ সালের ২০ সেপ্টেম্বর উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে আসামীরা পলাতক অবস্থায় দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেন। গত ৯ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার মনোহরদী থানার লেবুতলা ইউনিয়নের তারাকান্দী গ্রাম থেকে মামলার প্রধান আসামী মোঃ আলম মিয়া (৩২)কে গ্রেফতার করে উলিপুর থানা পুলিশ।

রোববার দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীকে গ্রেফতার করা হয়। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo