• অপরাধ ও দুর্নীতি

কৃষি জমিরে মাটি কাটার দায়ে আটক ৫

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

সাতকানিয়া প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। (০৬ফেব্রুয়ারি)মঙ্গলবার গভীর রাত ১১ টা থেকে আজ রাত ৪ টা পর্যন্ত টানা অভিযান চালিয়ে খাগরিয়া, কাঞ্চনা এবং ঢেমশা ইউনিয়ন হতে  উৎপাদনশীল কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার সময় পাঁচজনকে দুটি ডাম্পার সহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কারাদন্ড প্রাপ্তরা হলেন, (১) মো: আরফাত (২৮), পিতা- মো: কামাল, দক্ষিণ চরতী, সাতকানিয়া, (২) তৌহিদুল আলম বাবুল (৪৩), পিতা- মৃত তোফাইল আহমদ, নতুন চরখাগরিয়া, ১নং ওয়ার্ড, সাতকানিয়া, (৩) মো: ছিদ্দিক (৫০), পিতা- মৃত আব্দুল মজিদ, হাসেমপুর, ৮নং ওয়ার্ড চন্দনাইশ, (৪) মো শাহাদত (২০), পিতা- মো বাবুল, মাইজদী, ৫ নং ওয়ার্ড, নোয়াখালী সদর (৫) মোং আজম গীর (৩২), পিতা- আমির হামজা, উত্তর ঢেমশা ৫নং ওয়ার্ড, ঢেমশা, সাতকানিয়া, চট্টগ্রাম 

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।  মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo