ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি: মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মানিকগঞ্জের চিহ্নিত মাদক সম্রাট সনিকে গ্রেফতার করেছে র্যাব। সে আত্মগোপনে থেকে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছিল।সোমবার (৫ ফেব্রুয়ারি) সনিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৪ সিপিসি ৩ মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. আরিফ হোসেন। এর আগে রবিবার রাতে মানিকগঞ্জ সদর থানাধীন পশ্চিম শেওতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। আটক মো. হেদায়তুর রহমান সনি (৪২) মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম সেওতা এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে৷র্যাব ৪ সিপিসি ৩ মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. আরিফ হোসেন জানায়, গ্রেফতারকৃত আসামী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সম্রাট।
আসামি দীর্ঘদিন যাবত কক্সবাজার ও টেকনাফ সহ সীমান্তবর্তী জেলা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, হেরোইন , ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ক্রয় করে এনে মানিকগঞ্জ ও ঢাকা সহ আন্তঃজেলায় বিক্রয় করে আসছিল। মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাদক সম্রাট মোঃ হেদায়েতুর রহমান সনি মামলা বিচারাধীন থাকা অবস্থায় জামিনে মুক্তি পাওয়ার পর থেকে গত ২ বছর যাবৎ পলাতক ছিল।
এরই প্রেক্ষিতে র্যাব ৪ সিপিসি ৩ মানিকগঞ্জের একটি আভিযানিক দল সনিকে গ্রেফতারে তৎপর হয়ে সোর্স নিয়োগ পূর্বক ও তথ্য ও প্রযুক্তির সহায়তায় মানিকগঞ্জ জেলার সদর থানাধীন পশ্চিম শেওতা এলাকা হতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...
নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

মন্তব্য (০)