• রাজনীতি

দেবিদ্বার রাজামেহারে নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদকে সংবর্ধনা 

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদকে সংবর্ধনা দেয়া হয়েছে।   বিকালে রাজামেহার  হাইস্কুল এন্ড কলেজ  মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মো. আবুল কালাম আজাদ এমপি।

সংবর্ধনা অনুষ্ঠানে রাজামেহার ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও স্কুল, কলেজ মাদরাসাসহ  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ নব নির্বাচিত এমপিকে ফুলের শুভেচ্ছা জানায় এবং মানপত্র প্রদান। 

রাজামেহার  ইউনিয়নের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের  সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ বলেছেন, এই রাজামেহার ইউনিয়নে পূর্বে যারা সন্ত্রাসী কার্যক্রম করেছেন আপনারা তা বন্ধ করুন, এই শান্তি প্রিয় রাজামেহারের পরিবেশ আর অশান্ত করার চেষ্টা করবেন না। 

এই ইউনিয়নবাসীর তিনটি দাবি, ইউনিয়ন পরিষদ অবকাঠামো  নির্মাণ, কলেজের নতুন ভবন ও রাজামেহার উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র করা। আমি আপনাদের দীর্ঘদিনের এই প্রত্যাশা অল্প সময়ের মধ্যে পূরণ করার চেষ্টা করব। আমি সততা ও নিষ্ঠার সাথে সকলের সাথে মিলেমিশে থাকতে চাই। এই খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই। 

বক্তব্যে তিনি আরও বলেন,  এই ইউনিয়ন দেবিদ্বার উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন, এই ইউনিয়নে পর্যায়ক্রমে রাস্তাঘাটের উন্নয়ন করা হবে। দেবিদ্বার  সকল দুর্নীতির অবসান ঘটিয়ে একটি উন্নয়ন ও সমৃদ্ধির দেবিদ্বার গড়ে তুলব।  আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। 

ইউনিয়ন যুবলীগ নেতা নজির আহমেদ ও ছাত্রলীগের আহবায়ক ফয়সাল মীরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি লুৎফর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান,  

বরকামতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ফতেহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ,  এমপি আবুল কালাম আজাদের বড় ভাই অলিউল্লাহ খোকন, আল আরাফাহ ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, উখারি গ্রামের মিনহাজুর রহমান ভূঁইয়া, চাটুলি গ্রামের আবু তাহের স্বর্ণকার, সোনালী ব্যাংকের জিএম  মো. আবদুল মতিনসহ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ বক্তব্য রাখেন৷

মন্তব্য (০)





image

অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্...

১

নিউজ ডেস্ক : দেশের অর্থনীতির পুনরুত্থান ও বিকাশের জন্য চীনের সঙ্গে কৌশলগ...

image

অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্ত...

২

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদ...

image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

৩

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

৪

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৫

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

  • company_logo