• অপরাধ ও দুর্নীতি

২ এপিবিএন এর অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ২ এপিবিএন,  মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন এন্ড ইন্টেলিজেন্স শাখা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারে মুক্তাগাছা থানাধীন ফকিরগঞ্জ বাজারে অবস্থানকালে ৩ জানুয়ারি ২০২৪ তারিখ রাত ৯:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে  ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন ৩নং তারাটি ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের মোঃ সোলায়মান হোসেন(৫৯),  এর বাড়িতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয় করছে।

উক্ত সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বর্ণিত স্থানে ১০ ঘটিকার সময় পৌছা মাত্র কতিপয় ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ সোলায়মান হোসেন(৫৯), কে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গ্রেফতার করে।

ধৃত আসামী মোঃ সোলায়মান হোসেন(৫৯), এর দেহ তল্লাসীকরে অবৈধ মাদকদ্রব্য ৪০০(চারশত) গ্রাম গাঁজা,  গাঁজা বিক্রির ২,০৫০/- (দুই হাজার পঁঞ্চাশ) টাকা  জব্দ করে।  গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত আলামতসহ মুক্তাগাছা থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo