• অপরাধ ও দুর্নীতি

কালিয়াকৈর অবৈধ ইটভাটায় অভিযান, ১০ লাখ টাকা জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে দরবারিয়া এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ইটভাটা ভেঙে দিলেন ভ্রাম্যমান আদালত। অভিযানে ইটভাটা বন্ধের নির্দেশ দিয়ে দশ লক্ষ টাকার জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। রবিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার আটাবহ ইউনিয়নের দরবারিয়া এলাকায় অবৈধ ইটভাটা উচ্ছেদের অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কালিয়াকৈর উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ হাই জকী নেতৃত্বে অভিযান চালিয়ে সোহেল রানার  ইট ভাটার ম্যানেজারের দায়িত্বে থাকা জি আর বি ৪ লাখ টাকা, নাসির উদ্দিন মন্ডল মালিকানাধীন এস বি স্টার ৪ লাখ টাকা, নুরুল ইসলামের মালিকানাধীন এন বি এম ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয় । এসময় ইটভাটার বিভিন্ন অংশ ভেঙে দেয়া হয়।

অভিযানে আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর সহকারী কমিশনার ভূমি অনিন্দ্য গুহ , কালিয়াকৈর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ হাই জকী জানান ,  দীর্ঘদিন ধরে গড়ে ওঠা  ইটভাটা গুলো নিয়মিত পরিচালিত করে আসছে। আজকে অভিযানে আসলে কাগজপত্র দেখতে চাইলে তারা কোন বৈধতা দেখাতে পারেনি। 

তিনটি ইটভাটাই বৈধতা নাথাকায় ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও ভাটার কিছু অংশ ভেঙে দেয়া হয়েছে। ভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। আদেশ অমান্য করে পুনরায় ইটভাটা চালু করতে চাইলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলায় অন্যান্য অবৈধ ভাবে গড়ে ওঠা ইটভাটার অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানালেন এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo