• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ১৯

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৯ জনকে আটক করা হয়েছে। শুক্রবার পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে মোবাইল ও ইলেকট্রনিক্স ডিভাইস জব্দসহ অসদুপায় অবলম্বন করায় তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়. বগুড়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষা মোট ৩৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৩২ হাজার ১৭৯ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ২৩ হাজার ৫৬৫ জন। আর অনুপস্থিত ছিলেন ৮ হাজার ৬১৪ জন। পরীক্ষা চলাকালীন সময় বহিষ্কৃত হয়েছেন ২৬ জন। এছাড়াও ডিজিটাল ডিভাইস, মোবাইলসহ অসদুপায় অবলম্বন করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কক্ষ পরিদর্শকদের হাতে আটক হয়েছেন ১৯ জন।

এই তথ্য নিশ্চিত করে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা ইয়াসমিন জানান, আটকের পর তাদেরকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। তবে এই ১৯ জন আটক এর ঘটনা ছাড়া বগুড়ায় পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। 

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo