• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে শিক্ষকসহ দুই প্রতারক গ্রেফতার 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরিক্ষায় পরিক্ষার্থীদের কাছে বিভিন্ন অংকের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে এক সহকারী শিক্ষকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১) এর অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ।

এরআগে,বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মির্জা আজম চত্তর থেকে তাদের আটক করা হয়। পরে আজ সকালে প্রতারণা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।  

গ্রেফতার আসামিরা হলেন- জেলার সরিষাবাড়ি উপজেলার পুগলদিগা ইউনিয়নের রুদ্র বয়রা এলাকার আব্দুস সামাদের ছেলে আবুল কালাম আজাদ (৪৮)। তিনি সরিষাবাড়ী পূর্ব বয়রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এবং অপরজন ইসলামপুর উপজেলার কান্দারচর ফকির বাড়ির মো: সাবেদ আলীর ছেলে মুস্তাফিজুর রহমান মিনার (৩৬)। 

ডিবি পুলিশ জানায়, জামালপুর জেলার পুলিশ সুপার মো: কামরুজ্জামানের সার্বিক নির্দেশনায় অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ এর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অ‌ভিযান পরিচালনা করে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরিক্ষার্থীদের কাছে টাকা নেওয়ার সংক্রান্তে একটি প্রতারক চক্রের সদস্য সহকারী শিক্ষকসহ দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তিনটি প্রবেশপত্র, ৪টি মোবাইল ফোন, একটি ডাচ বাংলা ব্যাংক এর এটিএম কার্ড এবং বিভিন্ন প্রার্থীদের থেকে নেওয়া এক লাখ টাকা উদ্ধার করা হয়। 

জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১) এর অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, তাদের বিরুদ্ধে ‌জামালপুর জেলার সদর থানার প্রতারণার মামলা বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে। তারা বিভিন্ন পরিক্ষার্থীদের থেকে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নিয়েছিলো। 

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo