• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

গাজীপুরে কলেজ শিক্ষক হত্যা: ভাই ও ২ ভাতিজা গ্রেপ্তার 

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে কলেজশিক্ষক রেজা সাঈদ আল মামুনকে (৫৩) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ভাই ও দুই ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে গাজীপুর মহানগরীর জয়েরটেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১ এর সদস্যরা।

গ্রেপ্তাররা হলেন, কালিয়াকৈর উপজেলার সাজনধারা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে নিহত কলেজ শিক্ষকের ভাই মজিবর রহমান (৫৫), মজিবুরের দুই ছেলে মো. সুমন (২৮) ও মো. সেজান (২০)। এর আগে র‌্যাব-১ এর সদস্যরা মামলার অপর আসামি নিহতের বড় ভাই মোহাম্মদ আলীকে (৬৫) গ্রেপ্তার করে।

নিহত রেজা সাঈদ আল মামুন (৫৩) কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে র‌্যাবের গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, গত ২৮ জানুয়ারি বিকেলে কালিয়াকৈর থানাধীন ঢালজোড়া ইউনিয়নের সাজনধারা এলাকায় রেজা সাইদ আল মামুন মাঠে কাজ করার সময় আসামিরা লাঠি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী হাসিনা আক্তার (৪৫) বাদী হয়ে কালিয়াকৈর থানায় চার জনকে আসামি করে মামলা করেন।

তিনি আরও বলেন, হত্যা মামলার হুকুমদাতা হিসেবে এজাহারনামীয় আসামি মোহাম্মদ আলীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়। 

মন্তব্য (০)





image

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবকের দ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নারুলী এলাকায় চার বছর বয়সী এক ...

image

রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএন এর অভিযান: আরসার সেকেন্ড-ইন-ক...

২

কক্সবাজার প্রতিনিধি : রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা ...

image

জামালপুরে ৯৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে ৯৫২ পিস অবৈধ নেশাজাতীয় ট্য...

image

ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মস...

৪

নওগাঁ প্রতিনিধি : ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের সীমা লঙ্ঘন...

image

ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৮, মামলা ৬২

৫

নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় র...

  • company_logo