ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, সকল সাম্প্রদায়িকতা ও অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।
আজ শুক্রবার সন্ধ্যায় সূচনা কমিউনিটি সেন্টারে বস্ত্র পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলানগরের সর্বস্তরের জনগণের গণসংবর্ধণা অনুষ্ঠানে তিনি এসবকথা বলেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে "রূপকল্প-২০৪১" বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সর্বস্তরের জনগণের ভালবাসায় সিক্ত জননেতা জাহাঙ্গীর কবির নানক বলেন, মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলানগরের সর্বস্তরের জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছে। তাদের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাব।
উল্লেখ্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এমপি গতকাল মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নতুন মন্ত্রিসভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য।
নিউজ ডেস্ক : দেশের অর্থনীতির পুনরুত্থান ও বিকাশের জন্য চীনের সঙ্গে কৌশলগ...
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদ...
নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...
নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

মন্তব্য (০)