• রাজনীতি

অপশক্তির বিরুদ্ধে স্বাধীনতার পক্ষের শক্তির খেলা হয়েছেঃ শামীম ওসমান

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৪(সিদ্ধিরগঞ্জ,ফতুল্লা) আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নির্বাচনে সব অপশক্তির বিরুদ্ধে স্বাধীনতার পক্ষের শক্তির খেলা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) বিকেলে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। শামীম ওসমান বলেন, ভোটের আগের রাত্রে তারা স্লোগান দিয়েছে—ভোট দিতে যাবে যারা/লাশ হয়ে ফিরবে তারা। আমার কাছে হাজার হাজার ভিডিও

আছে। তাদের গণতান্ত্রিক দল বলে, আমার শুনতে লজ্জা লাগে। এই স্লোগান দেওয়ার পরেও বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। তিনি আরও বলেন, তাদের সকল অপচেষ্টাকে রুখে দিয়ে দেশের মানুষ বাংলাদেশকে আবার মাথা উঁচু করে দাঁড় করিয়েছে। সকল অপশক্তির বিরুদ্ধে খেলা হয়েছে। স্বাধীনতার বিরুদ্ধ শক্তি বিপক্ষে স্বাধীনতার পক্ষের শক্তি খেলেছে। যারা দেশের অগ্রগতি চায় না, তাদের বিরুদ্ধে খেলা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শামীম ওসমান বলেন, শকুন তো এখনো আকাশে উড়ছে। তারা মানচিত্রে থাবা দেওয়ার চেষ্টা করবে। আমরা যারা দেশকে ভালোবাসি, এটা হচ্ছে একটা পার্লামেন্ট,আপনারা সাংবাদিকরা হচ্ছেন দ্বিতীয় পার্লামেন্ট। আমরা যদি একসাথে থাকি, আমার বিশ্বাস আমাদের আগামী প্রজন্মকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না।আমরা এগিয়ে যাবোই।

মন্তব্য (০)





image

অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্...

১

নিউজ ডেস্ক : দেশের অর্থনীতির পুনরুত্থান ও বিকাশের জন্য চীনের সঙ্গে কৌশলগ...

image

অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্ত...

২

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদ...

image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

৩

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

৪

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৫

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

  • company_logo