• লিড নিউজ
  • রাজনীতি

সবাইকে যোগ্য ও প্রিয় প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আগামীকাল রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিন ভোটকেন্দ্রে গিয়ে সবাইকে যোগ্য ও প্রিয় প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার দিবাগত রাতে এক ভিডিও বার্তায় মন্ত্রী এ আহ্বান জানান।

ভিডিও বার্তায় মন্ত্রী বলেন, ‘আসসালামালাইকুম, আমি আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের দু’দিন আগে আমি আহ্বান করছি সারা বাংলাদেশের মানুষকে। নির্বাচনে আপনারা যোগ্য এবং আপনাদের প্রিয় প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান করছি।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা মনে করি, নির্বাচনই একমাত্র পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে সরকার এবং আপনার নির্বাচিত প্রার্থীকে নির্বাচিত করে আপনার সংসদে দেখতে পাবেন। সে জন্যই আপনার নৈতিক দায়িত্ব আপনার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন, আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং আপনি আপনার নৈতিক দায়িত্বটা সঙ্গে সঙ্গে পালন করবেন।’ 

 

মন্তব্য (০)





image

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যাত্রাবাড়ী থানা মহিলা ...

১

নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...

image

আজ আমি, কাল আপনি; সবাই আ’ক্রা’ন্ত হবেন : নাহিদ ইসলাম

২

নিউজ ডেস্কঃ  জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্য ...

image

নুসরাতের বাড়িতে হামলায় আওয়ামী সন্ত্রাসীরা ছাড় পাবে না, ইন...

৩

নিউজ ডেস্কঃ  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার...

image

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা ও আগুন দেওয়া কাপুরুষোচিত: ...

৪

নিউজ ডেস্কঃ এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ...

image

জুলাই নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে: সামান্তা...

৫

নিউজ ডেস্কঃ জুলাই নেতাদের অরক্ষিত রেখে অন্তর্বর্তীকালীন...

  • company_logo