ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন দেশটির দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে পরবর্তী সরকারে একটি গুরুত্বপূর্ণ পদ এবং ভবিষ্যতে আবারও নেতৃত্বে ফেরার নিশ্চয়তা চান তিনি।
প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহু।
আগামী সপ্তাহের শুরুর দিকে নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটিয়ে বিকল্প জোট গঠনের বিষয়ে প্রায় একমত হওয়ার পথে রয়েছেন আইজেনকোট।
শনিবার নেতানিয়াহু বলেন, ‘স্বাভাবিকভাবেই ঐক্যের সরকারের নেতৃত্ব আমার দেওয়া উচিত। অন্তত পর্যায়ক্রমিক দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রথমে আমারই প্রধানমন্ত্রী হওয়া উচিত। কিন্তু অস্তিত্বের জন্য মারাত্মক হুমকির গুরুত্ব এবং তা মোকাবিলায় অক্ষম একটি সরকার গঠনের আশঙ্কার কথা বিবেচনায় নিয়ে একজন নেতা হিসেবে আমার দায়িত্ব হলো সবকিছু একপাশে সরিয়ে রাখা। তাই আমি রাজি হয়েছি, গাদি আইজেনকোট প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং মেয়াদের শুরুতে আমি বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে থাকব।’
অচলাবস্থা নিরসনে রোববার সকালে নেতানিয়াহু ও আইজেনকোটের বৈঠক হওয়ার কথা।
নেতানিয়াহুর প্রস্তাবের জবাবে আইজেনকোট বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে তিনি প্রস্তুত। তবে ক্ষমতায় যাওয়ার বিকল্প পথ তৈরির বিষয়েও তিনি প্রায় একমত হয়েছেন।
তিনি বলেন, গত সপ্তাহে ‘গোপন চ্যানেলের’ মাধ্যমে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির কাছে বিস্তারিত প্রস্তাব পাঠিয়েছিলেন। কিন্তু কোনো জবাব পাননি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলোচনার চেষ্টা ‘প্রত্যাখ্যান ও এড়িয়ে যাওয়ার’ মাধ্যমে মোকাবিলা করা হয়েছে।
এক মাস আগে অনুষ্ঠিত ইসরাইলের সাধারণ নির্বাচনে কোনো দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর থেকেই নেতানিয়াহুকে সরিয়ে নতুন জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়। সাম্প্রতিক দিনগুলোতে তথাকথিত ‘চেঞ্জ ব্লক’-এর বিভিন্ন দলের মধ্যে একের পর এক আনুষ্ঠানিক সমঝোতা হয়েছে।
নিউজ ডেস্ক : দীর্ঘ দিন ধরে ইরান পরমাণু কর্মসূচি বেসামরিক জ্ব...
নিউজ ডেস্কঃ দীর্ঘ দিন ধরে ইরান পরমাণু কর্মসূচি বেসামরিক...
আন্তর্জাতিক ডেস্ক : গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যখন ইরানের ওপর যৌথ ...
নিউজ ডেস্কঃ চীন এবং তুরস্কের সহায়তায় পাকিস্তানের মহাকাশ...
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত ইরানের অবস্থান ও শর্ত মেনে না ...

মন্তব্য (০)