• বিনোদন

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ৩ বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত শুরু ‎

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গত সেপ্টেম্বরে ইতালির ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ৩ বাংলাদেশিকে তদন্তের আওতায় নেওয়া হয়েছে। একইসঙ্গে সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশির নির্দেশ দিয়েছেন ভেনিসের পাবলিক প্রসিকিউটর কার্যালয়।
‎
‎শনিবার (২৮ নভেম্বর) ইতালির সংবাদমাধ্যম ইল গাজ্জেত্তিনো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
‎
‎প্রতিবেদন অনুযায়ী— এ তদন্তের বিষয়ে বাংলাদেশ দূতাবাসকেও অবহিত করা হয়েছে। ঘটনার শুরু থেকেই দূতাবাস বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল।
‎
‎ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলাকালে বাঁধনের ওপর হামলার ঘটনা দুই দেশেই কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনার জন্ম দেয়। একপর্যায়ে বিষয়টি বাংলাদেশের জাতীয় সংসদেও উত্থাপিত হয়।
‎
‎গত সেপ্টেম্বরে এক সোমবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। সেদিন রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের হরাইজনস বিভাগে প্রদর্শিত হয়। প্রদর্শনী শেষে লিডো থেকে মূল ভূখণ্ডে ফেরেন বাঁধন। পরে সেখানে ভাই, ভাবি ও ছোট্ট ভাগনেকে নিয়ে রাতের খাবার খেতে বের হন অভিনেত্রী।
‎
‎এ সময় ভিয়া রিজার্দি সড়কে প্রায় ১০ জন বাংলাদেশি তাদের ঘিরে ধরেন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা বাঁধনকে হুমকি ও গালিগালাজ করেন। তাকে উদ্দেশ করে নারীবিদ্বেষী মন্তব্যও করা হয়। একপর্যায়ে তার দিকে ডিম ছুড়ে মারা হয় এবং শরীরে কোকাকোলা ও পানি ঢেলে দেওয়া হয়। তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সেটি দিয়েও আঘাত করা হয়।
‎
‎একপর্যায়ে হামলাকারীদের একজন বাঁধনের গালে চড় মারেন। এতে তার চশমা মাটিতে পড়ে যায়। এ সময় অভিনেত্রীর ভাই ও ভাবি তাঁকে রক্ষা করতে চেষ্টা করেন। অন্যদিকে, হামলাকারীদের কয়েকজন নিজেদের মোবাইল ফোনে পুরো ঘটনা ধারণ করেন।
‎
‎ধারণ করা ভিডিওগুলোর একটি ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয়, যা পরবর্তী সময়ে বাংলাদেশে ছড়িয়ে পড়ে। হামলার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বাঁধনও তাদের ভিডিও ধারণ করেন।
‎
‎ইতালির সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। তবে তদন্তের আওতায় থাকা তিন বাংলাদেশির পরিচয় কিংবা তাদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

মন্তব্য (০)





image

বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা

১

‎বিনোদন ডেস্কঃ বলিউডে অভিনেতাদের পারিশ্রমিক নিয়ে আলোচনা ...

image

মিমির আগে আরও একবার বিয়ে করেছিলেন সিদ্ধার্থ, প্রকাশ্যে প্...

২

বিনোদন ডেস্ক : অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের খবর প্রকাশ্যে...

image

‘তুমি এটা থামাতে পারবে না’, নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্...

৩

‎বিনোদন ডেস্কঃ ভারতে পাকিস্তানি নাটক ও গান প্রচারে নিষেধ...

image

মঞ্চে নেচে নেচে গান গাওয়ার সময় জনপ্রিয় গায়িকার মুখে ড্রোন...

৪

বিনোদন ডেস্ক : মঞ্চে নেচে নেচে গান গাইছিলেন জনপ্রিয় র‍্য...

image

নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ফওয়াদ-মাহিরার পাকিস্তানি সিরিজ,...

৫

বিনোদন ডেস্ক : নেটফ্লিক্সে পাকিস্তানের প্রথম ওয়েব সিরিজ মুক্...

  • company_logo