ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির সংসার। গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে তাঁর পাঁচ বছরের দাম্পত্য জীবনের অবসান হলো। আজ বুধবার রাত ১০টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া আবেগঘন এক পোস্টে ন্যান্সি জানিয়েছেন, একসঙ্গে দীর্ঘ পথচলার পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
ফেসবুকে ন্যান্সি লেখেন, ‘মেহেদী এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসময় যে পথচলা আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটল। বছরের পর বছর একসঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়ে তিনি আরও লেখেন, ‘যাঁরা আমাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, এই সময়ে তাঁদের সবার কাছে আমি আন্তরিকভাবে আমাদের পরিস্থিতি বোঝা, সম্মান দেখানো এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি। জীবন তার নিজস্ব গতিতেই এগিয়ে চলে। আমি আশা করি, শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে জীবনের এই নতুন অধ্যায়কে বরণ করে নিতে পারব। সব সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’
গানের সূত্র ধরেই ন্যান্সি ও মহসিন মেহেদীর পরিচয় ও বন্ধুত্ব। পরে ২০২১ সালের আগস্টে পারিবারিকভাবে আংটিবদল ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। এই দম্পতির সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।
মহসিন মেহেদীর সঙ্গে এটি ছিল ন্যান্সির তৃতীয় সংসার। এর আগে ২০০৬ সালে ভালোবেসে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেছিলেন তিনি। ছয় বছর পর ২০১২ সালের ২৪ মে সেই দাম্পত্যের ইতি ঘটে; ওই সংসারে তাঁদের মেয়ে রোদেলা। এরপর ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যান্সি। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। সেই সংসারেও একটি কন্যাসন্তান রয়েছে এই সংগীতশিল্পীর।
বিনোদন ডেস্ক: চার বছর পর আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আ...
বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...
বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...
বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...
বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

মন্তব্য (০)