• জাতীয়

‎আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আজ রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
‎
‎তিনি আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর রাজারবাগস্থ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) যান।
‎
‎এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের শয্যাপাশে যান, তাদের সঙ্গে কথা বলেন ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
‎
‎তিনি আহতদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
‎
‎মন্ত্রী আহত সদস্যদের সাহস জোগান, তাদের দায়িত্ববোধের প্রশংসা করেন ও ঘোষণা দেন যে তাদের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে।
‎
‎পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও আইজিপি মো. আলী হোসেন ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।
‎
‎সাম্প্রতিক সহিংসতায় আহত আট পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
‎
‎পরে স্বরাষ্ট্রমন্ত্রী আহত পুলিশ সদস্যদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

মন্তব্য (০)





image

‎বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযা...

১

নিউজ ডেস্কঃ নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে চার্টা...

image

‎ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত ফসল জুলাই ...

২

নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, বরং বিগ...

image

সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রম...

৩

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ...

image

হাতিরঝিলে মিডিয়া রান, অংশ নিলেন প্রায় এক হাজার প্রতিযোগী

৪

 নিজস্ব প্রতিবেদক : পর্যটনকে জনপ্রিয় করা, পরিবেশের প্রতি সচেতনতা বা...

image

আ. লীগ সৃষ্ট ভয়ের পরিবেশ প্রতিরোধে নেতাকর্মীদের প্রতি দু...

৫

নিউজ ডেস্কঃ ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে ভয়ের পরি...

  • company_logo