• জাতীয়

সফল নারীদের সম্মাননায় ডা. ইরিন এর অনন্য আয়োজন

  • জাতীয়

ছবিঃ সিএনআই

 বিনোদন প্রতিবেদক :  বাংলাদেশের প্রখ্যাত ডার্মাটোলজিস্ট ডা. তাওহিদা রহমান ইরিনের উদ্যোগ ও নির্দেশনায় রাজধানীর একটি অভিজাত হোটেলে  অনুষ্ঠিত হলো ‘WOW Women Owning Wellness’ এর দ্বিতীয় পর্ব। নারীর সুস্থতা, আত্মপরিচয়, আত্মবিশ্বাস ও ক্ষমতায়নের বার্তা নিয়ে এটি অনুষ্ঠিত হলো। ২৬ নভেম্বর আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে নেতৃত্ব দেন ডা. তাওহিদা রহমান ইরিন। আর এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘Whispers of Serenity: Her Voice, Her Story, Her Identity’। ডা. ইরিন জানান, নারীর নিজস্ব কণ্ঠস্বর, জীবনের গল্প, স্বতন্ত্র পরিচয় এবং অন্তর্নিহিত শক্তিকে সম্মান জানানোই ছিল এবারের আয়োজনের মূল দর্শন।

সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বদানকারী, সফল ও অনুপ্রেরণাদায়ী নারীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলনমেলা। সংগীত, সংস্কৃতি, গণমাধ্যম, ফ্যাশন, চিকিৎসা, জনস্বাস্থ্য, আইন, করপোরেট এবং সামাজিক উন্নয়নসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট নারীরা অনুষ্ঠানে অংশ নেন। তাদের পেশাগত অভিজ্ঞতা, জীবনবোধ ও অর্জনের মধ্য দিয়ে ওঠে আসে নারীর বহুমাত্রিক পরিচয় এবং সমাজে তার গুরুত্বপূর্ণ অবদানের চিত্র।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশীয় সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি শিল্পী আবিদা সুলতানা, প্রতিভাবান তরুণ সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি তোরসা, বিশিষ্ট টেলিভিশন প্রযোজক ফরিদা লিমা, এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার ডা. ফারজানা নাহিদ, ব্রডকাস্ট জার্নালিস্ট রুকাইয়া জহির, এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার মোহসেনা শাওন,  জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারহানা হক, আইন পেশায় নিয়োজিত রুমানা ফাতেমিন, সহযোগী অধ্যাপক ও ফিটোম্যাটারনাল মেডিসিন বিশেষজ্ঞ, ইউনিট প্রধান ডা. খন্দকার শেহনিলা তাসনিম, ইভেন্ট প্ল্যানার নিশা খান, উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার নুজহাত নওয়ার, টেলিভিশনের স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপিকা ডা. সিফাত, অনুষ্ঠান উপস্থাপিকা ও ‘Founder of Hair Fun’ সানা মেহজাবিন রিন্টি, NW RMG Ltd এর চেয়ারম্যান মনোয়ারা বিনতে আবদুর রব।

এছাড়া উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার সাফিয়া সাথী, নিউক্লিয়ার মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কানিজ লায়ল Ufeel Cosmeceutical এর চেয়ারম্যান সিলভি মাহমুদ, হোটেল রেনেসাঁ'র মার্কেটিং, ব্র্যান্ডিং ও জনসংযোগ (PR) পেশাজীবী সাবরিনা মৃধা, সমাজকর্মী নাসিমা পারভীন, এবং Rejuva Wellness এর চিফ মার্কেটিং অফিসার (CMO) সাদিয়া সুস্মিতা।

অনুষ্ঠানটি কেবল একটি আনুষ্ঠানিক মিলনমেলা নয়; বরং নারীর ব্যক্তিগত সুস্থতা, মানসিক প্রশান্তি, আত্মমর্যাদা ও আত্মপরিচয় নিয়ে ভাবনা বিনিময়ের একটি অর্থবহ প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের তুলে ধরে। বিভিন্ন পেশা ও প্রজন্মের নারীদের একত্রিত করার মধ্য দিয়ে এই আয়োজন প্রমাণ করে - নারীর ক্ষমতায়ন শুধু সাফল্যের গল্পে সীমাবদ্ধ নয়; বরং নিজের কথা বলার স্বাধীনতা, নিজের পরিচয়কে ধারণ করা এবং নিজের ভালো থাকার অধিকার প্রতিষ্ঠার মধ্যেও নিহিত। আর তাই WOW Women Owing Wellness এর দ্বিতীয় পর্ব নারীর কণ্ঠ, গল্প, পরিচয় ও সুস্থতাকে কেন্দ্র করে এক অনুপ্রেরণামূলক আয়োজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে

মন্তব্য (০)





image

‎বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযা...

১

নিউজ ডেস্কঃ নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে চার্টা...

image

‎ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত ফসল জুলাই ...

২

নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, বরং বিগ...

image

‎আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ হাসপাতালে স্বরাষ্ট্রমন...

৩

নিউজ ডেস্কঃ আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে...

image

সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রম...

৪

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ...

image

হাতিরঝিলে মিডিয়া রান, অংশ নিলেন প্রায় এক হাজার প্রতিযোগী

৫

 নিজস্ব প্রতিবেদক : পর্যটনকে জনপ্রিয় করা, পরিবেশের প্রতি সচেতনতা বা...

  • company_logo