ফাইল ছবি
নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। তাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের স্বেচ্ছায় প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দেওয়ার মধ্যে পার্থক্য তুলে ধরে দেওয়া বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
হুমায়ুন বলেন, ‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে হস্তান্তর করতে হবে।’
ঢাকা ও নয়াদিল্লির মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে কি না, জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। তবে অনুরোধটির বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন বলে ছড়িয়ে পড়া জল্পনা নাকচ করে হুমায়ুন বলেন, প্রত্যর্পণের মাধ্যমেই তার প্রত্যাবর্তন ঘটবে।
তিনি বলেন, ‘এটাই তার দেশে ফেরার একমাত্র পথ।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদেরও ভারত বাংলাদেশের কাছে হস্তান্তর করুক, ঢাকা সে প্রত্যাশা করে।
হুমায়ুন বলেন, শেখ হাসিনা রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারিয়েছেন এবং যেসব মৃত্যুর জন্য তিনি তাকে দায়ী করেন, সেসব ঘটনায় শেখ হাসিনা কোনো অনুশোচনা দেখাননি। তিনি শেখ হাসিনার পরিবারের সদস্য ও রাজনৈতিক সহযোগীদের বিরুদ্ধে লুটপাট এবং সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও করেন।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কয়েকজন রাজনীতিকের বক্তব্য নিয়ে পৃথক প্রশ্নের জবাবে হুমায়ুন বলেন, ঢাকা দ্বিপক্ষীয় বিষয়গুলো ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সরাসরি আলোচনা করবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ট্রাম্প প্রশাসনের ধমবহফধ-র অন্যতম প্রধান বিষয় শুল্ক। ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় যেসব শুল্কসংক্রান্ত বিধানকে বাংলাদেশ অযৌক্তিক মনে করে, সেগুলোর বিষয়ে আপত্তি জানানো হবে।
তিনি বলেন, ‘অবশ্যই আমাদের আপত্তি রয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলব এবং আলোচনা-সমঝোতা করব।’
শুল্ক আলোচনায় বাংলাদেশের উত্থাপনযোগ্য একটি বিষয় হিসেবে হুমায়ুন যুক্তরাষ্ট্রের তুলার ব্যবহার করে দেশটির বাজারে রপ্তানির জন্য পণ্য উৎপাদনের উদাহরণ তুলে ধরেন।
তিনি বলেন, আগামী ২৬ জানুয়ারির নির্ধারিত গণশুনানিতে বাংলাদেশ তার অবস্থান তুলে ধরার সুযোগ পাবে। যুক্তরাষ্ট্রের শুল্কনীতি একাধিক দেশকে প্রভাবিত করছে বলেও তিনি উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) নির্ধারণ করেছে, বাংলাদেশসহ ১৪টি অর্থনীতির কিছু নির্দিষ্ট কার্যক্রম অতিরিক্ত উৎপাদন সক্ষমতা সৃষ্টি করছে বা তা বজায় রাখছে, যা অযৌক্তিক এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে বা সীমিত করছে।
নিউজ ডেস্কঃ দেশে শীতের আমেজ বাড়ছে। বিভিন্ন অঞ্চলে কমতে ...
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের কিছু দুর্বৃত্তের কর্মকাণ্ডের জ...
নিউজ ডেস্কঃ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত এবং দেশের আইনশ...
নিজস্ব ডেস্ক : অর্থনৈতিক সহযোগিতা জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের...
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক অগ...

মন্তব্য (০)