• লিড নিউজ
  • জাতীয়

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত তিন দিন মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এই সংলাপ হবে উল্লেখ করে ইসির সচিব জানান, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর মোট ৫৫টা রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, তারা এবং নতুন চারটি দলের সঙ্গে মতবিনিময় হবে।

নির্বাচন কমিশন প্রকাশিত তালিকা অনুযায়ী— প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তারপর দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টিতে, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টিতে, চতুর্থ ধাপে ৮১৩টি ও পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোডম্যাপ অনুযায়ী— প্রথম ধাপের ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট অনুষ্ঠিত হবে।

মন্তব্য (০)





image

সারাদিন ব্যস্ত সময় কাটালেন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় সচিবালয়...

১

নিউজ ডেস্কঃ সারাদিন রোদে স্বর্ণদ্বীপে ব্যস্ত সময় কাটিয়ে...

image

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধা...

২

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত,...

image

স্বর্ণদ্বীপ থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

৩

নিউজ ডেস্কঃ নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌ...

image

মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার

৪

নিউজ ডেস্ক : তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধ...

image

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন হবে কি?

৫

নিউজ ডেস্কঃ  আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ...

  • company_logo