• রাজনীতি

নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে: জামায়াত নেতা পরওয়ার

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নারীরা বর্তমান বিশ্বে সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রেখে চলেছেন। সামাজিক অগ্রযাত্রায় তাঁদের অবদানকে যথাযথ মূল্যায়ন করা সময়ের অনিবার্য দাবি। তবে বিভিন্ন ক্ষেত্রে সম্মানিত নারীদের অনেকেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্যাতনের শিকার হয়ে আসছেন, যা খুবই উদ্বেগজনক। আমরা মনে করি, মৌলিক মানবিক অধিকার ও প্রত্যেক নারীর আত্মমর্যাদা নিয়ে সমাজে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে হবে। এজন্য আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে সব ধরনের নির্যাতন ও নিপীড়ন বন্ধে পরিবার, সমাজ, সরকার ও দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নারীদের ওপর সহিংসতা, নির্যাতন, হত্যা ও নিপীড়নের খবর বিশ্বায়নের এ যুগে খুবই বেদনাদায়ক। বিভিন্ন দেশের সরকার ও সামাজিক সংগঠনগুলো তাদের সহায়তায় এগিয়ে এলেও তা অপ্রতুল। ইসলামে নারীদের যে মর্যাদা দেওয়া হয়েছে, তার যথাযথ প্রতিফলন না হওয়ায় এসব নির্যাতন বন্ধ হচ্ছে না, থামছে না অনাচার। এটি ধ্রুব সত্য যে, নারীদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানের মাধ্যমে কেবল নারী নির্যাতনই বন্ধ হবে না, বরং সামাজিক স্থিতিশীলতা, শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, নারীদের ওপর নির্যাতন বন্ধে নাগরিকদের নৈতিক শিক্ষা, সামাজিক আন্দোলন ও সচেতনতার বিকল্প নেই। পাশাপাশি নারীদের জন্য নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মপরিবেশ নিশ্চিত করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রদান এবং জনপরিসরে তথা গণপরিবহনসহ যাতায়াতের ক্ষেত্রে কর্মজীবীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার নারীদের জন্য সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্র ও সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সামাজিক পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখতে হবে, যাতে নারীরা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের সহিংসতা কিংবা নির্যাতনের শিকার না হন। আমরা আশা করছি, সমাজ ও রাষ্ট্রের অংশীজনেরা এ বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবেন।

তিনি বলেন, ১৯৬০ সালের ২৫ নভেম্বর ডোমিনিকান প্রজাতন্ত্রের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আন্দোলনের কারণে প্যাট্রিয়া, মারিয়া তেরেসা ও মিনার্ভা মিরাবেল নামের তিন বোনকে হত্যা করা হয়। এ ঘটনার প্রেক্ষাপটে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলনে স্বীকৃতি পায়। পরে ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ দিবসটি আন্তর্জাতিকভাবে পালনের স্বীকৃতি দেয়। বাংলাদেশ ১৯৯৭ সাল থেকে দিবসটি পালন করে আসছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, আমাদের দেশে এখনো ধর্ষণ, হত্যা কিংবা অন্যান্য নিপীড়ন থেকে মুক্তি পাননি নারীদের বড় একটি অংশ। দেশের বিভিন্ন কলকারখানায় কর্মরত নারীরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, যা গণমাধ্যমের খবরে উঠে আসছে। এসব নিপীড়ন ও নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে সরকার, দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও দেশবাসীকে নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানাচ্ছি।

 

মন্তব্য (০)





image

হাসিনা ফিরলে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাও...

১

নিউজ ডেস্কঃ  ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ...

image

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে ...

২

নিউজ ডেস্কঃ পূর্বনির্ধারিত সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়...

image

দেশের ভূখণ্ডে প্রবেশ করলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা

৩

নিউজ ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন...

image

১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজ...

৪

নিউজ ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর দেশে ফ...

image

আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করে দেওয়ার মাধ্যমেই বাংলাদেশ মু...

৫

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করে দেওয়ার মাধ্যম...

  • company_logo