• রাজনীতি

আ. লীগ আমাদের জাতীয় শত্রু, তাদের বিষয়ে শর্তহীন ঐক্য হওয়া উচিত: আবু হানিফ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ আমাদের জাতীয় শত্রু। তাদের বিষয়ে শর্তহীন ঐক্য হওয়া উচিত আমাদের মাঝে।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন আবু হানিফ। এতে তিনি জামায়াতে ইসলামী ও এনসিপির শীর্ষ নেতাদের বক্তব্য তুলে ধরেন।

পোস্টে তিনি জানান জানান, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার ঐক্যের বিষয়ে শর্ত দিয়ে বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনও ঐক্য তৈরি হবে না। গণভোটের রায় মেনে নিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হবে। গণভোটের রায় মানলে বিরোধীদল জামায়াত ইসলামী সর্বশক্তি দিয়ে ফ্যাসিবাদকে রুখবে।’

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের শর্ত ও বক্তব্য তুলে ধরেন আবু হানিফ। নাহিদ ইসলামের ভাষ্য- ‘একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিতে হবে। কমিটি ভেঙে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। এর মাধ্যমে জনগণ বুঝতে পারবে, সরকার সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য চায়। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছেও ইতিবাচক বার্তা যাবে।

নাসিরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য, ‘অনেকেই বলছে তারেক রহমান গর্তে পড়েছে, পড়তে দাও। বিএনপিকে মুচলেকা দিতে হবে যে ভুল করেছি, মাফ করে দেন, আমি গণভোটের গণরায় বাস্তবায়ন করব।

এসব বক্তব্য তুলে ধরে আবু হানিফ বলেন, সরকার যখন দেশের বৃহৎ স্বার্থে ঐক্যের ডাক দিয়েছে তখন জামায়াত এনসিপি শর্ত দিচ্ছে। আবার একদিকে এনসিপির শীর্ষ নেতারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিটিং করছে, অন্য দিকে এনসিপির আরেক নেতা নাসিরউদ্দীন পাটওয়ারী লাগামহীন বক্তব্য দিচ্ছে!’ জামায়াত-এনসিপির শর্ত, পাটওয়ারী এসব বক্তব্যই ঐক্যের পথে বাঁধা বলে দাবি করেন আবু হানিফ।

দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে যেখানে- জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির ঐক্যবদ্ধ হয়ে কাজ করা এবং সহনশীল বক্তব্য দেওয়া উচিত- সেখানে শর্ত কিংবা লাগামহীন বক্তব্য এগুলো তো কারো জন্যেই ইতিবাচক হবে না বলেও পোস্টের শেষে মন্তব্য করেন তিনি।

 

মন্তব্য (০)





image

১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: হ...

১

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন,...

image

শেখ হাসিনা কখনোই ফাঁসিতে ঝোলার জন্য দেশে ফিরবে না: রাশেদ ...

২

নিউজ ডেস্কঃ শেখ হাসিনা কখনোই ফাঁসিতে ঝোলার জন্য বাংলাদে...

image

হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান সরকারকে প্লেনের ব্যবস্থ...

৩

নিজস্ব ডেস্ক : দীর্ঘ দুই বছর ধরে নির্বাসিত থাকা ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরাচার প...

image

আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে দুপুরে মোটরসাইকেল র‍্যালি করবে ...

৪

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রতিহতের ঘো...

image

দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত, ১৬ ডিসেম্বর দেশে ...

৫

নিজস্ব ডেস্ক : আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান গণঅভ্যুত্থানে...

  • company_logo