• রাজনীতি

হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : দীর্ঘ দুই বছর ধরে নির্বাসিত থাকা ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। তার এক মুখপাত্র আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

রয়টার্স বলেছে, ভারতে পালিয়ে যাওয়া হাসিনা এবারই প্রথমবার দেশে ফেরার তারিখ নির্ধারণ করেছেন। হাসিনার মুখপাত্র বলেছেন, তিনি চান বাংলাদেশের সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেনে করে ফিরতে।

সৈয়দ মোজাম্মেল আলি নামে হাসিনার এ মুখপাত্র বলেছেন, “২০২৪ সালের ৫ আগস্ট যেহেতু হাসিনাকে ভারতে বাংলাদেশের বিমানে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি এখন বিমানে করে তাকে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করতে সরকারকে অনুরোধ জানিয়েছেন।”

হাসিনার এ মুখপাত্র আরও বলেছেন, “সংবিধান পরিপন্থি উপায়ে তাকে নির্বাসনে পাঠানোর পর, এখন সরকারের দায়িত্ব ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন তার ফেরার ব্যবস্থা করা।”

বাংলাদেশ সরকারের কেউ এ নিয়ে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স। তবে গত রোববার এক মন্ত্রী বার্তাসংস্থাটিকে বলেন, হাসিনা ফিরলে তাকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো হবে।

চব্বিশের গণঅভ্যুত্থানে হাসিনার নির্দেশে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয় বলে এক প্রতিবেদনে জানায় জাতিসংঘ। এরপর তাকে গত বছরের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

মন্তব্য (০)





image

১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: হ...

১

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন,...

image

আ. লীগ আমাদের জাতীয় শত্রু, তাদের বিষয়ে শর্তহীন ঐক্য হওয়া ...

২

নিউজ ডেস্কঃ গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ বলেছেন,...

image

শেখ হাসিনা কখনোই ফাঁসিতে ঝোলার জন্য দেশে ফিরবে না: রাশেদ ...

৩

নিউজ ডেস্কঃ শেখ হাসিনা কখনোই ফাঁসিতে ঝোলার জন্য বাংলাদে...

image

আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে দুপুরে মোটরসাইকেল র‍্যালি করবে ...

৪

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রতিহতের ঘো...

image

দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত, ১৬ ডিসেম্বর দেশে ...

৫

নিজস্ব ডেস্ক : আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান গণঅভ্যুত্থানে...

  • company_logo