• জাতীয়

সন্ত্রাসবাদ নিয়ে বিদেশি কূটনীতিকদের কা‌ছে নিজের অবস্থান তু‌লে ধরল সরকার

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান বিদেশি কূটনীতিকদের কা‌ছে তু‌লে ধ‌রে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই স‌ঙ্গে কূটনীতিকদের সরকারের বিভিন্ন নীতিমালা, দেশের সামগ্রিক পরিস্থিতি, বিনিয়োগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত ক‌রে‌ছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন প্রতিমন্ত্রী।

ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, কূটনীতিকদের কাছে সরকারের দৃষ্টিভঙ্গি ও নীতিমালা তুলে ধরা হয়েছে। বিনিয়োগসহ বিভিন্ন বিষয় এবং সরকারের নীতিমালা কীভাবে বাস্তবায়ন করা হচ্ছে, তা নিয়ে আলোচনা হয়েছে।

হুমায়ুন কবির বলেন, সন্ত্রাসীদের মোকাবিলায় সরকারের কঠোর অবস্থানের সঙ্গে উপস্থিত কূটনীতিকরা একমত পোষণ করেছেন। বাংলাদেশের মানুষও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান চায়। সন্ত্রাসবাদ কোনোভাবেই সহ্য করার বিষয় নয় এবং এ বিষয়ে সবাই ঐক্যবদ্ধ।

তিনি বলেন, সরকার অত্যন্ত সহনশীল ও সবাইকে সঙ্গে নিয়ে চলার নীতিতে বিশ্বাসী এবং সরকারের কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত রাখতে চায়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে সরকার অত্যন্ত কঠোর ও দৃঢ় অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, বছরের শেষ দিকে সব রাষ্ট্রদূতের সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করা সম্ভব না হওয়ায় একসঙ্গে আলোচনার আয়োজন করা হয়েছে। সরকারের দায়িত্ব নেওয়ার প্রায় নয় মাস পর বিভিন্ন বিষয়ে কূটনীতিকদের সঙ্গে নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময়ের সুযোগ হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, আগামীতে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বিভিন্ন দূতাবাসে দায়িত্ব পালনরত কূটনীতিকদের সঙ্গে বৈঠক করা হবে। সরকারের বহুমুখী নীতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামনে এগিয়ে যাওয়ার দৃষ্টিভঙ্গি তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের কাছে কোনো উদ্বেগ জানানো হয়েছে কিনা জান‌তে চাই‌লে হুমায়ুন কবির ব‌লেন, এ ধরনের কোনো বিষয়ে আলোচনার উদ্দেশ্য ছিল না। সরকারের নীতিমালা ও সেগুলো বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে হালনাগাদ তথ্য জানাতেই এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

মন্তব্য (০)





image

বিমানে হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয়...

১

নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক...

image

প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে ফেরার অনুমতি দেওয়া হ‌...

২

নিউজ ডেস্কঃ প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসার...

image

‎১৬ ডিসেম্বর এয়ারক্রাফটে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্...

৩

নিউজ ডেস্ক: ১৬ ডিসেম্বর এয়ারক্রাফটে শেখ হাসিনার দেশে ফিরতে চ...

image

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

৪

নিজস্ব ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনা...

image

কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চ...

৫

নিউজ ডেস্ক: পরিবেশবান্ধব ও টেকসই বন্দর ব্যবস্থাপনা গড়ে তুলতে...

  • company_logo