• জাতীয়

জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্ক আজ, সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : শতাধিক ব্যক্তিকে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনা আজ। যা বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এ যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন।  নিরাপত্তার স্বার্থে জিয়াউল আহসানকে কারাগারে থেকে ভার্চুয়ালি যুক্ত করা হবে। 

এর আগে, গত ১৪ জানুয়ারি জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেন ট্রাইব্যুনাল। পরে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।

১৯ নভেম্বর এই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপন শেষ হয়। ২২ নভেম্বর আসামিপক্ষ একজন সাফাই সাক্ষী হাজির করেন। এর মধ্য দিয়েই এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়।


মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের শাসনামলে বিগত ১৫ বছর বিরোধীদলের নেতাকর্মী, বিডিআর সদস্যসহ ভিন্নমতের মানুষদের গুমের পর গাজীপুরে, বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে ও সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অপারেশনে নাটক সাজিয়ে শতাধিক হত্যা করে জিয়াউল আহসান।

মন্তব্য (০)





image

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের...

১

নিউজ ডেস্ক : রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ...

image

স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

২

নিউজ ডেস্ক : নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর ...

image

দুর্গাপুরকে শিক্ষা, শান্তি ও মানবিকতার নগরী হিসেবে গড়তে হ...

৩

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দাকে উন্নয়ন, শিক্ষা, শান্তি ...

image

রাজধানীর মিরপুরে বসুমতি বাসে আগুন

৪

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের এক...

image

৬ মাসের জন্য সিসিটির দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেস

৫

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনা...

  • company_logo