ফাইল ছবি
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৫ জন গুলিবিদ্ধ হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপাড়া রঙ্গিলা মোড়ে এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৫ জন আহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। কি বিষয় নিয়ে কাদের মধ্যে ঝামেলা তা এই মুহুর্তে বলা যাচ্ছে না।
গুলিবিদ্ধরা হলেন, মিজান খাঁ (২২), রিফাত (২৬), মহিদুল ইসলাম (২৫), রিসাদ (২৮) ও রবিউল ইসলাম (২৬)।
আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয়েছে।
জামালপুর প্রতিনিধি : সম্প্রতি কিশোর অপরাধ, ইভটিজিং ও মাদকের ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা...
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
ফরিদপুর প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখতে...

মন্তব্য (০)