• সমগ্র বাংলা

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ডামাডোল। মনোয়ন প্রত্যাশীরা যার যার এলাকার ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। নিজেকে নানান ভাবে তুলে ধরছেন। করছেন কুশল বিনিময়। তারই ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: জিল্লুর রহমান ইতোমধ্যেই মাঠ চষে বেড়াচ্ছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিল্লুর রহমান ঐতিহ্যবাহী ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী প্রার্থী হিসেবে নির্বাচনী জনসংযোগ ও মতবিনিময় সভা করে আসছেন। প্রতিদিনই তিনি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনে ও রাতে গণসংযোগ করছেন। ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গিকারের কথা তুলে ধরছেন। এসময় তিনি চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে সদর ইউনিয়নকে মাদক ও বাল্য বিয়ে মুক্ত করে একটি মডেল ইউনিয়ন হিসেবে বিনির্মাণ করার এবং ঐতিহ্যবাহী সদর ইউনিয়নকে দখলবাজি, চাঁদাবাজি ও হানাহানি মুক্ত করতে কাজ করবেন বলে ভোটারদের কাছে অঙ্গিকার ব্যক্ত করেন। সোমবার সন্ধ্যায় উপজেলার জিয়ানী পাড়া মোড়ে গণসংযোগ করার সময় মো: জিল্লুর রহমান বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছে নিজের নির্বাচনী অঙ্গিকারের এই প্রতিশ্রুতিগুলো তুলে ধরেন।

চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী প্রার্থী মো: জিল্লুর রহমান জানান ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ সময় নানা অত্যাচার সহ্য করে দলকে সুসংগঠিত রাখতে কাজ করেছেন। দু:সময়ে তিনি দলের তৃণমূল পর্যায়ের নির্যাতিত ও অত্যাচারিত নেতা, কর্মী ও সমর্থকদের পাশে থেকে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। রাজপথের প্রতিটি কর্মসূচিতে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। তাই তিনি আগামীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগান “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” কে হৃদয়ে ধারণ করে দলবল নির্বিশেষে প্রতিটি মানুষের আরো কাছে গিয়ে সেবার করার জন্য চেয়ারম্যান পদে নির্বাচন করতে যাচ্ছেন। রাজপথের একজন পরীক্ষিত ও লড়াকু সৈনিক হিসেবে দল নিশ্চয় তাকে যোগ্য মনে করে দলীয় মনোনয়ন প্রদান করবে বলে তিনি শতভাগ আশাবাদি।

তিনি আরো বলেন ইউনিয়নসহ উপজেলার প্রতিটি মানুষ তাকে দলীয় পরিচয়ের পাশাপাশি একজন ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে ভালো ভাবে চিনেন এবং জানেন। তাই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে নতুন পরিচয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজের জন্য ভোট ও দোয়া প্রার্থনা করছেন এবং প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গিকার ঘরে ঘরে পৌছে দিচ্ছেন। একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তিনি তারেক রহমানের জন্য ভোটারদের কাছে দোয়া ভিক্ষা করছেন। দল তাকে দলীয় মনোনয়ন দিবে এবং সুষ্ঠ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ভোটের মাধ্যমে তিনি ভোটারদের ভালোবাসা মাখানো বিপুল ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেন।

মন্তব্য (০)





image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

১

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

image

পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে: কার্যক্রম নিষ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম ...

image

ফরিদপুর জেনারেল হাসপাতালে দুদকের অভিযানে নানা অনিয়ম

৪

ফরিদপুর প্রতিনিধি : নানা অনিয়মের অভিযোগে ফরিদপুর জেনারেল হা...

image

টেকনাফে বিজিবির অভিযান: শতাধিক আইইডি, বোমা তৈরির বিস্ফোরক...

৫

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে বিজিবির অভিযান চালিয়ে  শত...

  • company_logo