ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ইস্যুকে কেন্দ্র করে গোপালগঞ্জসহ দেশ জুড়ে নৈরাজ্য সন্ত্রাসের প্রতিবাদে আজ রবিবার বিকালে দিনাজপুর শহরে যৌথভাবে বিক্ষোভ মিছিল বের করে জাতীয়তাবাদী মহিলা দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। জেল রোডস্হ দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে বিভিন্ন শ্লোগানসহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে তারা।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর ৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, বিএনপির জেলা কমিটির সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ সভাপতি হাসানুজ্জামান উজ্জ্বল, নাজমা মশির, মহিলা দলের সভাপতি জিন্নাত আরা, সাধারন সম্পাদিকা শাহিন সুলতানা বিউটি,
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমন, সদস্য সচিব সাইফুল আযম সোহেলসহ অন্যান্যরা।
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি ক...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় শহীদ সাগর স্মৃতি আন্তঃই...
পাবনা প্রতিনিধি : পাবনায় ১০ বছর বয়সী শিশু শিক্ষার্থী কামরুন্...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় ম...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষি...

মন্তব্য (০)