• খেলাধুলা

ক্রিকেটের ভিত শক্ত করতে এবার বিসিবির নতুন উদ্যোগ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

‎স্পোর্টস ডেস্ক: দেশের ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে বড় উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিকভাবে দেশের সাতটি শহরে একযোগে ক্রিকেট একাডেমি চালুর পরিকল্পনা করেছে বোর্ড। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বয়সভিত্তিক ক্রিকেটে প্রতিভাবান খেলোয়াড়দের প্রস্তুতির সুযোগ আরও বাড়বে বলে মনে করছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

‎রোববার (২২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি জানান, প্রাথমিকভাবে পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে এমন সাতটি শহরে একাডেমি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ নিয়ে বোর্ডের প্রস্তুতিও প্রায় চূড়ান্ত পর্যায়ে।
‎
‎তামিম বলেন, ‘প্রাথমিকভাবে সুযোগ-সুবিধা থাকা সাতটি শহরে বিসিবি একাডেমিগুলো চালু করা হবে। এ নিয়ে আমাদের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। প্রতিটা বছর চেষ্টা করব যেন একটা-দুইটা করে বাড়তে পারে।’
‎
‎জানা গেছে, আগামী বোর্ড সভায় এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হবে। বোর্ডের অনুমোদন পেলে কয়েক মাসের মধ্যেই একাডেমিগুলোর কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে বিসিবির।
‎
‎তবে নতুন এই উদ্যোগের মাধ্যমে দেশের স্থানীয় ক্রিকেট একাডেমিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় যেতে চায় না বোর্ড। বরং বিদ্যমান একাডেমিগুলোর সঙ্গে সমন্বয় করে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করাই মূল লক্ষ্য।
‎
‎এ প্রসঙ্গে তামিম বলেন, ‘আমরা স্থানীয় একাডেমিগুলোকে কোনোভাবেই চ্যালেঞ্জ জানাতে চাই না। বরং তাদের সহযোগী হয়েই কাজ করতে চাই। তাদের আমাদের প্রয়োজন, কারণ তারাই ক্রিকেটার তৈরি করে। বিসিবি একাডেমিতে সেখান থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে নিয়ে আসা হবে।’
‎
‎একাডেমি পরিচালনার ব্যয় নিয়েও নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। তার মতে, প্রস্তাবিত শহরগুলোতে প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা আগে থেকেই থাকায় বোর্ডের অতিরিক্ত ব্যয়ের চাপ তুলনামূলক কম হবে।
‎
‎তামিমের ভাষায়, ‘আমার কাছে সব সুযোগ-সুবিধাই আছে। মাঠ আছে, ইনডোর আছে, কোচ আছে। বিসিবির শুধু বল আর পোশাক দেওয়ার খরচ থাকবে।’
‎
‎বিসিবির এই উদ্যোগ কার্যকর হলে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটার বাছাই, বয়সভিত্তিক দলের প্রস্তুতি এবং ভবিষ্যতের জাতীয় দলের খেলোয়াড় তৈরির প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

ইয়ামালকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামবে বার্স...

১

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা—দুই প্রতিয...

image

লা লিগায় এমবাপ্পে-ইয়ামালের লজ্জার রেকর্ড

২

স্পোর্টস ডেস্ক : লা লিগার ১৩তম রাউন্ডে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়ে...

image

সেঞ্চুরিয়ন টেস্ট: হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমু...

image

২০২৮ সালে আবারও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে

৪

স্পোর্টস ডেস্ক : ২০২৮ সালের গ্রীষ্মে কোপা আমেরিকা তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্...

image

তুরস্কে প্রীতি ম্যাচের আমন্ত্রণ পেল বাংলাদেশ

৫

‎স্পোর্টস ডেস্কঃ ফিফা উইন্ডো নেই। তবু নতুন বছরের শুরুতেই...

  • company_logo