• জাতীয়

বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, আগামীর বিশ্বকে যারা নেতৃত্ব দিতে পারবে, এমন যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। তাই আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার থেকে পাওয়া ধারণা ও জ্ঞানকে শিক্ষার বাস্তব উন্নয়নে কাজ লাগানোর বিষয়ে গুরুত্ব দিয়ে সবাইকে কাজ করতে হবে। 

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সেমি-এন্যুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এহসানুল হক মিলন বলেন, বর্তমানে দেশের ১৫ থেকে ৩০ বছর বয়সি প্রায় পাঁচ কোটি ৮০ লাখ তরুণ রয়েছে, যাদের শিক্ষা ও মেধা বিকাশের বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে করছে। বর্তমানে বিশাল তরুণ জনগোষ্ঠী অদৃশ্য সম্পদ হিসেবে রয়েছে, যার যথাযথ শিক্ষাদানের মাধ্যমে তাদের দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে সরকার শিক্ষার আধুনিকায়নে পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ এবং তথ্যপ্রযুক্তির সংযোজনের পরিকল্পনা নিয়ে কাজ করছে।

এ সময় ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের ট্রেজারার ড. মো. সবুর খানসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর, শিক্ষাবিদ ও শিক্ষাখাত সংশ্লিষ্ট শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

চীনের আদলে আধুনিকায়ন হবে দেশের ৯ পলিটেকনিক ইনস্টিটিউট: শি...

১

নিউজ ডেস্কঃ মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটকে আধুনিক ও ...

image

পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন আনতে চায় সরকার: সড়কম...

২

নিউজ ডেস্ক : সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন...

image

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা জনগণই রুখে দেবে: প্রতিমন্ত...

৩

নিউজ ডেস্ক : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫...

image

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্র...

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২১ নভেম্বর আম...

image

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

৫

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানে...

  • company_logo