ফাইল ছবি
নিউজ ডেস্কঃ পেট্রোল বোমা মেরে বা অগ্নিসংযোগ করে দিল্লি থেকে কোনো ফ্লাইট বাংলাদেশে আনা যাবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ এখন কার্যত একটি বিচ্ছিন্ন সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। বাংলাদেশে কিংবা পৃথিবীর কোথাও এই সন্ত্রাসীদের কোনো জায়গা নেই। দেশে-বিদেশি বিনিয়োগ, অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টি একটি ক্ষুদ্র সন্ত্রাসী গোষ্ঠী মেনে নিতে পারছে না। বর্তমান সরকার সহনশীল, স্বৈরাচারের মতো মানুষের ওপর গণহারে স্টিমরোলার চালাতে পারে না।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত দৃশ্যমান ও গ্রহণযোগ্য উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, সরকার সবার জন্য সুযোগ নিশ্চিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে।
নিউজ ডেস্কঃ দেশে বিভিন্ন স্থানে বাস ও কারখানায় আগুন দিয়ে পুড়...
নিউজ ডেস্কঃ নিষিদ্ধ একটি রাজনৈতিক দল আগুন নিয়ে খেলে বলে মন্ত...
নিউজ ডেস্কঃ রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে...
নিউজ ডেস্কঃ রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতি...
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকায় আয়োজিত ২য় (BEELIA) আন্তর্জাতিক এলি...

মন্তব্য (০)