ছবিঃ সংগৃহীত
নিজস্ব ডেস্ক: আইসিজেতে রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিচার নিয়ে ইসরায়েলও তীব্র উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছিল বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন কথা বলেন।
পোস্টে আসিফ নজরুল লিখেন, ‘বিচার হচ্ছিল মিয়ানমার রাষ্ট্রের। ভয়ে ছিল ইসরায়েল। অপেক্ষায় ছিল সারা বিশ্ব। অবশেষে সেই বিচারের রায় হয়েছে। বিশ্বের সর্বোচ্চ আদালত (ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আইসিজে) রায় দিয়েছে যে, ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিল মিয়ানমার।’ তিনি বলেন, ‘এর আগে এই আদালত কখনো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী বলে ঘোষণা করেনি। রাষ্ট্রীয় অপরাধগুলোর মধ্যে গণহত্যাকে সবচেয়ে গুরুতর হিসেবে বিবেচনা করা হয়। এর দায় নির্ধারণের ক্ষেত্রে এই রায়টি অসীম গুরুত্ব বহন করবে। কারণ, এ ধরনের মামলার ক্ষেত্রে এই রায় একটি আইনি নজির তৈরি করেছে।’
বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজে-তে দায়েরকৃত গাজায় গণহত্যার মামলায় এই রায় অত্যন্ত প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, ইসরায়েল দাবি করে আসছে, গাজায় তাদের ব্যাপক হত্যাকাণ্ড সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ। রোহিঙ্গাদের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালানোর সময় একই রকম দাবি করেছিল মিয়ানমার। কিন্তু বিচারকরা মিয়ানমারের এই দাবি প্রত্যাখ্যান করেছেন যে, ‘তারা আত্মরক্ষার্থে সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈধ অভিযান পরিচালনা করেছিল’।
সাবেক অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘জাতিসংঘের স্বাধীন তদন্ত এবং গণহত্যা বিশেষজ্ঞরা ইতোমধ্যে বলেছেন, গাজায় ইসরায়েল গণহত্যার অপরাধ সংঘটিত করেছে। ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় আইসিজের ভবিষ্যৎ রায়ে এখন এটি প্রতিষ্ঠিত না হওয়ার কোনো কারণ নেই।’
অধ্যাপক আসিফ নজরুল পোস্টে লিখেন, আইসিজের রায়ে রোহিঙ্গাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এতে রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগত জনগোষ্ঠী হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে (মিয়ানমার রোহিঙ্গাদের ‘বাঙালি’ অথবা ‘বিদেশি অভিবাসী’ হিসেবে উল্লেখ করে)। এই স্বীকৃতি রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে বাংলাদেশের প্রয়াসকে নানাভাবে সাহায্য করবে।
তিনি বলেন, ‘আইসিজের রায় কার্যকর করার নিজস্ব কোনো ক্ষমতা নেই। তবে এর সিদ্ধান্ত আইনগতভাবে বাধ্যতামূলক বলে বিবেচিত হয়। এর রায় আন্তর্জাতিক কূটনীতিতেও যথেষ্ট গুরুত্ব বহন করে।’
‘এই রায়ের ফলে ভবিষ্যতে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের পথও তৈরি হতে পারে’ বলেও পোস্টের শেষে মন্তব্য করেন তিনি।
নিজস্ব ডেস্ক: ঘাত-প্রতিঘাত, আন্দোলন, বিসর্জন আর অর্জনের অভিজ্ঞতা। সেই প...
নিজস্ব ডেস্ক: আজ, শুক্রবারর দুপুরে উড়িষ্যার গোপালপুরের কাছে স্থলভাগে আ...
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্...
নিউজ ডেস্ক : এক দিনের সরকারি সফর শেষে লালমনিরহাট থেকে ঢাকায় ...
News Desk: A well-maintained park is not merely a place for recreation; it is...

মন্তব্য (০)