• লিড নিউজ
  • আন্তর্জাতিক

দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাতে দিল্লির তিন আদালতের সহায়তা চাইল যুক্তরাষ্ট্র

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : খালিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা দেওয়ানি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলকে সমন পাঠাতে দিল্লির তিনটি জেলা আদালতের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র। ১৩ নভেম্বর নিউইয়র্কের দক্ষিণাঞ্চলীয় জেলা আদালতের বিচারক ক্যাথরিন পোল্ক ফাইল্লা এ নির্দেশ দেন।

নির্দেশ অনুযায়ী, দোভালকে সমন পাঠাতে দিল্লির পাতিয়ালা হাউস আদালত এবং গোয়েলের ক্ষেত্রে দ্বারকা ও তিস হাজারি আদালতের সহযোগিতা চাওয়া হয়েছে। এর আগে কূটনৈতিক ও ভারতের আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সমন পাঠানোর চেষ্টা ব্যর্থ হওয়ায় হেগ কনভেনশন ও ভারতীয় দেওয়ানি কার্যবিধি মেনে বিকল্প এ পথ বেছে নেওয়া হয়।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ও ভারতে সন্ত্রাসবাদে অভিযুক্ত আইনজীবী পান্নুন ক্ষতিপূরণ চেয়ে এই মামলা করেন। দোভাল যুক্তরাষ্ট্র সফরে গেলে নিরাপত্তারক্ষীদের বাধায় সমন দেওয়া সম্ভব হয়নি বলে নথিতে উল্লেখ রয়েছে।

এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগকে ‘মনগড়া ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। তবে এই দেওয়ানি মামলাটি যুক্তরাষ্ট্রে চলমান ফৌজদারি মামলা থেকে আলাদা এবং এতে মার্কিন সরকার কোনো পক্ষ নয়। সমন পাঠানোর উদ্যোগের অর্থ এই নয় যে, পান্নুনের অভিযোগ প্রমাণিত হয়েছে।

মন্তব্য (০)





image

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, যা বলছে ভারত

১

নিউজ ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয...

image

ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ভারতের সামরিক প্রশিক্ষণ ক্ষেত্র ব্য...

২

নিউজ ডেস্কঃ জাপান ও ভারতের শীর্ষ কূটনীতিক এবং প্রতিরক্ষ...

image

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে মধ্যস্থতার দাবি নিয়ে সমালোচনায় প...

৩

নিউজ ডেস্কঃ বিশ্বমঞ্চে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে প...

image

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল

৪

নিউজ ডেস্ক : বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক...

image

বিচ্ছেদের ১০ বছর পর সম্পর্ক জোড়া লাগাচ্ছে ইইউ-যুক্তরাজ্য

৫

নিউজ ডেস্ক : ব্রেক্সিট গণভোটের এক দশক পর সম্পর্ক নতুন করে সা...

  • company_logo