• আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে, আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই শুরু হতে পারে মুসলিম উম্মাহর সিয়াম সাধনার মাস। আর সম্ভাব্য পূর্বাভাস অনুযায়ী, ১০ মার্চ (বুধবার) উদ্যাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। তবে রমজান ও ঈদের তারিখ চূড়ান্তভাবে নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। চাঁদ দেখা গেলে ওই রাতেই আদায় করা হবে প্রথম তারাবির নামাজ। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে প্রথম রোজা।

হিজরি বর্ষপঞ্জি চাঁদের গতিপথের ওপর নির্ভরশীল। এ কারণে ইংরেজি বর্ষপঞ্জিতে প্রতিবছর রমজান মাস প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই হিসাবে, ২০২৭ সালে ২০২৬ সালের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে পবিত্র রমজান।

সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয় পবিত্র ঈদুল ফিতরের দিন। বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে এ তারিখে পরিবর্তন আসতে পারে।

 

মন্তব্য (০)





image

রোহিঙ্গা গণহত্যার রায়ে বিপাকে নেতানিয়াহু?

১

নিউজ ডেস্কঃ  মিয়ানমারের সেনাবাহিনীকে গণহত্যার দায়ে দো...

image

ইউক্রেনকে আর কত ঢালবে ইউরোপ, প্রশ্ন ট্রাম্পের

২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে ইউরোপীয় দেশগুলোর বিপুল অর্থ ...

image

এক টেবিলে ট্রাম্প-শি-পুতিন, বিশ্ব ভাগের নতুন সমীকরণ?

৩

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের প্রভাবশালী তিন নেতা—যুক্তরাষ্ট্রের প্রেসিডে...

image

ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে: মোদি

৪

নিউজ ডেস্কঃ ‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে...

image

‎আইসিজের রায়ে চাপে পড়বে মিয়ানমার, বাড়বে আন্তর্জাতিক কূটনৈ...

৫

আন্তর্জাতিক ডেস্ক: আইসিজের রায়ে মিয়ানমার দোষী সাব্যস্ত হলেও ...

  • company_logo