• আন্তর্জাতিক

‎রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভোতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ আরোহীর সবাই নিহত হয়েছেন। প্রাথমিকভাবে বিমানটিকে রাশিয়ার সামরিক বাহিনীর এএন-১২ মডেলের বিমান বলে শনাক্ত করা হয়েছে।
‎
‎রাশিয়ার কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, বিধ্বস্ত বিমানটি ছিল আন্তোনভ এএন-১২ মডেলের। মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে বিমানটি বিধ্বস্ত হয়।
‎
‎কেমেরোভো প্রদেশের গভর্নর ইলিয়া সেরেদিউক রুশ দৈনিক দ্য মস্কো টাইমসকে জানিয়েছেন, আঞ্চলিক রাজধানী থেকে ৫ কিলোমিটার দূরে ইয়াগুনোভা গ্রামের একটি বিরান এলেকায় বিধ্বস্ত হয়েছে উড়োজাহাজটি।
‎
‎দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য একটি তদন্ত দল এবং ‘বিমান দুর্ঘটনা তদন্ত কমিশন’ কাজ করছে। জরুরি সেবাদানকারী দলগুলো ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
‎
‎প্রাথমিকভাবে জানা গেছে, উড়োজাহাজটির চারটি ইঞ্জিনের একটিতে জ্বালানি লিক হওয়ায় আগুন ধরে গিয়েছিল, এতে নিয়ন্ত্রণ ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় মাটিতে আছড়ে পড়ে সেটি।
‎
‎সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে রুশ সংবাদমাধ্যম ‘বাজা’ জানিয়েছে, জ্বালানি লিক হওয়া, ইঞ্জিনে আগুন লাগা এবং হাইড্রোলিক সিস্টেম বিকল হয়ে যাওয়া—এগুলোই কেমেরোভোতে এএন-১২ বিমানটি বিধ্বস্ত হওয়ার সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে।
‎
‎সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্তের দৃশ্য দেখা গেছে; যেখানে দূর আকাশে একটি জ্বলন্ত বস্তুকে নিচে পড়ে যেতে দেখা গেছে। এরপর একটি বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে ওঠে, তবে দুর্ঘটনাটি অনেক দূরে ঘটায় তা স্পষ্টভাবে দেখা যায়নি।
‎
‎বিবিসি এবং রয়টার্স ফুটেজটির সময় ও তারিখ যাচাই করেছে। এছাড়া রয়টার্স ঘটনাস্থলের দৃশ্যপট বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে যে, এটি ওই এলাকার স্যাটেলাইট চিত্রের সাথে মিলে যায়।
‎
‎বিধ্বস্ত বিমানটিতে কোনো পণ্য বা মালামাল ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
‎
‎রুশ সামরিক বাহিনীতে আন্তোনভ এএন-১২ সিরিজের বিমানগুলো প্রায় অপরিহার্য। অস্ত্র ও সেনা পরিবহনের পাশাপাশি অনুসন্ধন ও উদ্ধার অভিযানের কাজেও এ সিরিজের বিমানগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

মন্তব্য (০)





image

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১

নিউজ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন...

image

পশ্চিম তীরের ৩ ইসরায়েলি নাগরিক ও ৪ সংস্থাকে অস্ট্রেলিয়ার ...

২

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীর অঞ্চলে অবৈধ বসতি সম্প্রসার...

image

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্য...

৩

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে ভয়াবহ সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাহরাইনে অবস্থিত মার্ক...

image

পারমাণবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে বিশ্ব, সতর্ক করলেন মার...

৪

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব আজ পারমাণবিক বিপর্যয়ের আগের যেকোনো সময়ের চেয়ে অনেক ...

image

ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ হামলার গোয়েন্দা তথ্য, যা বল...

৫

‎নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানীতে ‘ডার্টি বোমা’ বা র...

  • company_logo