• আন্তর্জাতিক

পশ্চিম তীরের ৩ ইসরায়েলি নাগরিক ও ৪ সংস্থাকে অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীর অঞ্চলে অবৈধ বসতি সম্প্রসারণ ও সহিংসতার অভিযোগে সেখানকার ৩ জন ইসরায়েলি নাগরিক বসতি স্থাপনকারী এবং চারটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া। ক্যানবেরার ভাষ্য, এসব কর্মকাণ্ড দ্বিরাষ্ট্র সমাধানের (টু-স্টেট সলিউশন) সম্ভাবনাকে নস্যাৎ করে দিচ্ছে।


এর আগে মঙ্গলবার যুক্তরাজ্যও অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট ৮টি ইসরায়েলি নির্মাণ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

মঙ্গলবার এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, “নিষেধাজ্ঞার আওতাভুক্ত ব্যক্তি ও সংস্থাগুলো নতুন বসতি স্থাপনের পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে তহবিল সংগ্রহ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সহিংস বসতি স্থাপনকারীদের সহায়তা প্রদান।”

যে ৩ ইসরায়েলি নাগরিক ও বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, তাদের একজন হলেন বসতি স্থাপনকারীদের সংগঠন নাচালা’র নেত্রী দানিয়েলা ওয়েইস। দানিয়েলা পশ্চিম তীরের পাশাপাশি গাজা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারের পক্ষেও সোচ্চার। এলিয়াভ লিবি নামের আরেক ব্যক্তির ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যিনি তার নির্মাণ কোম্পানির মাধ্যমে ওয়েস্ট ব্যাংকে বসতি সম্প্রসারণের কাজ ত্বরান্বিত করেছেন।

এই নিষেধাজ্ঞার ফলে অস্ট্রেলিয়ার কোনো নাগরিক বা ব্যবসায়িক প্রতিষ্ঠান এখন থেকে উল্লিখিত ব্যক্তি ও সংস্থাগুলোর সঙ্গে কোনো ধরনের ব্যবসায়িক লেনদেন করতে পারবে না বা তাদের কোনো সহায়তা দিতে পারবে না।

মঙ্গলবারের বিবৃতিতে পেনি ওং আরও বলেন, সম্প্রতি গত কয়েক সপ্তাহে পশ্চিম তীরে ই-১ বসতি প্রকল্পে যে সহিংসতা ঘটেছে, তা দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছে। ই-১ প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে তা পশ্চিম তীরকে ও দ্বিখণ্ডিত করবে এবং পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। ফলে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ রাষ্ট্রের কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত ভূখণ্ডটি খণ্ড-বিখণ্ড হয়ে পড়বে।

পেনি ওং জানান, অস্ট্রেলিয়ার এই নতুন নিষেধাজ্ঞার বিষয়ে তিনি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারের সঙ্গে কথা বলেছেন।


বুধবার এবিসি রেডিওকে ওং বলেন, “আমি আমাদের অবস্থান তুলে ধরেছি। আমি বলেছি যে, আমরা বসতি স্থাপনের কার্যক্রমের সঙ্গে একমত নই, বরং আমরা এর বিরোধিতা করি। এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং দীর্ঘদিনের।”

উল্লেখ্য, দীর্ঘদিনের মিত্র অস্ট্রেলিয়ার সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। এই তিক্ততার সূত্রপাত গত বছর, যখন অস্ট্রেলিয়ার মধ্য-বামনপন্থি সরকার শর্তসাপেক্ষে ফিলিস্তিন রাষ্ট্রকে শর্তসাপেক্ষে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়।

তাছাড়া ডিসেম্বরে সিডনির বন্ডি বিচে ইহুদিদের ‘হানুক্কা’ উৎসব চলাকালীন একটি নির্বিচারে গুলির ঘটনায় অন্তত ১৫ জন নিহত হওয়ার ঘটনাও এই সম্পর্কের অবনতিতে ভূমিকা রেখেছে।

মন্তব্য (০)





image

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১

নিউজ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন...

image

‎রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত

২

‎আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভোতে...

image

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্য...

৩

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে ভয়াবহ সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাহরাইনে অবস্থিত মার্ক...

image

পারমাণবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে বিশ্ব, সতর্ক করলেন মার...

৪

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব আজ পারমাণবিক বিপর্যয়ের আগের যেকোনো সময়ের চেয়ে অনেক ...

image

ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ হামলার গোয়েন্দা তথ্য, যা বল...

৫

‎নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানীতে ‘ডার্টি বোমা’ বা র...

  • company_logo