• জাতীয়

আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেফতারের ঘটনায় নতুন বক্তব্য দিয়েছেন তার স্ত্রী মাসুমা আক্তার। তার দাবি, স্বামীর মোবাইল ফোন হ্যাক করে তাকে ফাঁসানো হয়েছে। 

রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব দাবি করেন মাসুমা আক্তার।

তিনি বলেন, তার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে থাকতেন তিনি। তার বাবা ছিলেন একজন কৃষক। দরিদ্র পরিবার থেকে উঠে এসে কেবল লেখাপড়া ও নিজের যোগ্যতায় পুলিশ বাহিনীতে চাকরি পেয়েছেন জাহাঙ্গীর আলম।

মাসুমা আক্তার বলেন, ‘আপনারা তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বানিয়েছেন। কিন্তু উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মামলায় আমার স্বামীর বিরুদ্ধে যেসব অভিযোগের কথা বলা হয়েছে, তা ডাহা মিথ্যা। যা বলা হচ্ছে, তার কিছুই করেননি উনি। আমার স্বামীর মোবাইল হ্যাক করে ফাঁদে ফেলা হয়েছে।’

স্বামীর সততা নিয়ে মাসুমার দাবি, জাহাঙ্গীর আলমের আয়ের ওপর পরিবারের ১২ জন সদস্য নির্ভরশীল। আওয়ামী লীগ সরকারের আমলেও তিনি কোনো ধরনের বাড়তি সুবিধা নেননি। সৎভাবে চাকরি করে গেছেন।

এর আগে মোবাইল ফোনে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা এবং এ লক্ষ্যে ‘জানবাজি রেখে মাঠে নামার’ বার্তা দেওয়ার অভিযোগ ওঠে এসপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে তার বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী।

গত শনিবার রাতে চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে চট্টগ্রামের একটি আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তবে স্ত্রীর দাবি, মোবাইল ফোন হ্যাক করে পরিকল্পিতভাবে তার স্বামীকে এই মামলায় জড়ানো হয়েছে। 

মন্তব্য (০)





image

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্...

১

নিউজ ডেস্কঃ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহা...

image

হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী ত...

২

‎নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থ...

image

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুব...

৩

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকার একটি মানব...

image

বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দুদক

৪

নিউজ ডেস্ক : দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে দু...

image

এনআইডি সংশোধনে লাগবে যেসব কাগজপত্র

৫

নিউজ ডেস্ক : হাতের স্মার্টফোন কিংবা কম্পিউটারে এনআইডির কপি খ...

  • company_logo