ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
জনস্বার্থে আনা এক রিটের প্রাথমিক শুনানি শেষে আজ বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
হাইকোর্টের আদেশে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানি, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে অবিলম্বে এই কমিটি গঠন করতে নির্দেশ দেয়া হয়েছে।
সেই সাথে নীতিমালা প্রণয়নে গমিটি গঠনের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না এবং শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফায়সাল দস্তগীর গত সেপ্টেম্বর মাসে হাইকোর্টে রিটটি করেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী নিজেই শুনানি করেন।
নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকার একটি মানব...
নিউজ ডেস্ক : দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে দু...
নিউজ ডেস্ক : হাতের স্মার্টফোন কিংবা কম্পিউটারে এনআইডির কপি খ...
নিউজ ডেস্কঃ দেশের মৎস্য খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগা...

মন্তব্য (০)