ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে দুই পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে টি'য়ারশেল ও সা'উন্ড গ্রে'নেড নিক্ষেপ করেছে পুলিশ।
এদিকে শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চলের ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন।
এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টি'য়ারশেল ও সা'উন্ড গ্রে'নেড নিক্ষেপ করে। পরে শ্রমিকরা সড়ক ছেড়ে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, দুটি কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
নিউজ ডেস্কঃ ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন আর সড়ক অবরোধে...
নিউজ ডেস্কঃ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্...
নিউজ ডেস্কঃ দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে ন...
রাজধানীর পল্লবীর শিশু রামিসা ধ'র্ষ'ণ-হ'ত্যা মামলায় মৃ'ত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সো...
নিউজ ডেস্ক: মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রমজান মাস উপলক্ষে খেজুর আমদানি...

মন্তব্য (০)