• জাতীয়

সরকার উৎখাত ষড়যন্ত্রের ব্লু-প্রিন্ট তৈরিতে জড়িত এসপি জাহাঙ্গীর: এজাহারে অভিযোগ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: ‘বিদেশে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতা ও তাদের মদতদাতাদের সহায়তায় বর্তমান সরকার বা রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করতে অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের ব্লু-প্রিন্ট তৈরি ও বাস্তবায়নে সহায়তা করছিলেন এসপি জাহাঙ্গীর আলম। তিনি টেলিগ্রামের গ্রুপ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতা ও তাদের মদতদাতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন’ বলে এজাহারে অভিযোগ আনা হয়েছে। তবে এজাহারে নিষিদ্ধ আওয়ামী লীগের কোন নেতাদের সঙ্গে তার যোগাযোগ ছিল তাদের নাম উল্লেখ করা হয়নি। 

এসব ঘটনায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

তারও আগে বিকেল তিনটার দিকে তাকে কড়া নিরাপত্তার মধ্যে সোয়াটের বিশেষ টিম নগরের পাঁচলাইশ থানা থেকে আদালতে নিয়ে যান। এর আগে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের পাঁচলাইশ থানায় আরআরএফ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাসেম চৌধুরী বাদী হয়ে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। মামলার পরই শনিবার দিবাগত রাতে নগরের পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম মহানগর পুলিশের অফিসার্স মেস থেকে এসপি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ইউনিট(এসআরইউ), কাউন্টার টেরোরিজম ইউনিট(সিটিইউ) ও পাঁচলাইশ থানা পুলিশ। 

গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তখন তার ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। এ ঘটনায় বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম। তিনি নগরের পাঁচলাইশ থানার চট্টগ্রাম পুলিশ অফিসার্স মেসে বসবাস করতেন।মানচিত্র দেখুন

৪ দিনের রিমান্ড মঞ্জুর, কাঠগড়া ছিলেন চুপচাপ

রাষ্ট্রদ্রোহ মামলায় জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ চেয়েছিল ৭ দিন। বিকেল সোয়া তিনটায় আদালতে রিমান্ড মঞ্জুর অনুষ্ঠিত হয়। প্রায় আট মিনিট শুনানি করেন চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভুইয়া। তিনি শুনানি করার সময় কাঠগড়ায় চুপচাপ দাঁড়িয়েছিলেন আসামি জাহাঙ্গীর। পিপি এক পর্যায়ে আসামির মাথায় পড়ানো হেলমেট খোলার জন্য বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন। পিপির কথা শুনেই আসামি হেলমেট খোলার জন্য হাত বাড়ালে পুলিশ নিরাপত্তার স্বার্থে বাধা দেন। তার পক্ষে কোনো আইনজীবী ছিল না। আদালতও পিপির বক্তব্য শুনার পর আসামি থেকে কোনো বক্তব্য আছে কিনা জানতে চাননি। তারপর আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। এর আগে একটি কালো রঙ্গেও হাইসে করে আদালতে আনা হয়। আসামির মাথায় ছিল হেলমেট। মুখে পড়া ছিল মাক্স। দুই হাতে পড়ানো ছিল হাতকড়া। আকাশী রঙ্গের শার্ট পড়েছিলেন আসামি।   

পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বলেন, এসপি জাহাঙ্গীর আলমের ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি সরকারি কর্মকর্তা হয়েও নিষিদ্ধ সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। রাষ্ট্রের বিরুদ্ধে ষ'ড়য'ন্ত্র করছেন। সরকার উৎখাত করতে ষ'ড়য'ন্ত্র করছিলেন। শুনানির সময় আদালতে তার মাথায় হেলমেট থাকায় তা নামিয়ে তার চেহারা সবাইকে দেখানোর জন্য বলেছিলাম। আদালতে শুনানি চলাকালে তিনি কোনো কথা বলেননি, চুপচাপ ছিলেন। 

মামলার এজাহারে যা আছে

বাদী এজাহারে উল্লেখ করেন, ৮ নভেম্বর রাতে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে এক ব্যক্তিকে দুটি বার্তা পাঠান জাহাঙ্গীর আলম। এর একটিতে ইংরেজিতে বাংলাদেশকে ডিসেম্বরে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার কথা বলা হয়। অন্য বার্তায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে ডিসেম্বর মাসে জীবন-মরণ বাজি রেখে মাঠে নামার কথা উল্লেখ করা হয়। মানচিত্র দেখুন

ম্যাসেজে জাহাঙ্গীর আলম লিখেছেন- ‘আসসালামু আলাইকুম স্যার, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। স্যার শুভকামনা। রক্তের শেষ বিন্দু পর্যন্ত জয় বাংলা স্লোগান দিয়ে যাব। স্যার, ডিসেম্বরে জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবার নির্দেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম- স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার।’ 

এসপি জাহাঙ্গীর আলম টেলিগ্রাম গ্রুপে ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতা এবং তাদের মদতদাতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তাদের মদদে বর্তমান সরকার ও রাষ্ট্রব্যবস্থাকে উৎখাত করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে সহায়তা করছেন। মামলার আলামত হিসেবে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তার স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে। 

স্বামীর ফোন হ্যাকড হয়েছে দাবি এসপির স্ত্রীর

এসপি জাহাঙ্গীর আলমকে ষ'ড়'য'ন্ত্র করে ফাঁসানো হয়েছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে তার মোবাইল ফোন হ্যাকড করা হয়। তারপর স্বামীর মুঠোফোন থেকে বিভিন্ন বার্তা পাঠানো হয়েছে বলে দাবি করেন এসপি জাহাঙ্গীরের স্ত্রী মাসুমা আক্তার। রিমান্ড শুনানি শেষে আদালতের বারান্দায় তিনি বলেন, আমার স্বামী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। সে নির্দোষ। তাকে মিথ্যা মামলায় ফাঁ'সানো হয়েছে। পুরো বিষয়টি আমাদের কাছে ষড়যন্ত্র মনে হচ্ছে। জাহাঙ্গীরকে নিয়ে বিভিন্ন তথ্যের সত্যতা যাচাই করা প্রয়োজন। চাকরিজীবন ও অতীত কর্মস্থলের তথ্য যাচাই করলে তার বাস্তব অবস্থান জানতে পারবেন। তার শিক্ষাগত যোগ্যতা ও কর্মজীবন নিয়েও ভুল তথ্য প্রচার করা হচ্ছে। একজন কৃষকের সন্তান হিসেবে জাহাঙ্গীর আলম নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন ও করেছেন।রাজনৈতিক সংবাদ বুলেটিন

তিনি আরও বলেন, আদালতে সারাদিন অপেক্ষা করলেও স্বামীর সঙ্গে কথা বলতে পারিনি। পুলিশ আমাকে কথা বলতে দেয়নি। তাকে আদালতে তোলার ও নামানোর সময় দূর থেকে দেখেছি। 

জাহাঙ্গীর নরসিংদী জেলার শিবপুর থানার চাঁদপাশা গ্রামের কৃষক জিন্নাত আলীর ছেলে। ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশে যোগ দেন তিনি।

মন্তব্য (০)





image

আওয়ামী নাশকতা: মূল ‘মাস্টারমাইন্ড’ ও অর্থদাতাদের তালিকা প...

১

নিউজ ডেস্কঃ ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন আর সড়ক অবরোধে...

image

ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা জারি

২

নিউজ ডেস্কঃ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্...

image

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

৩

নিউজ ডেস্কঃ দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে ন...

image

রামিসা ধর্ষণ ও হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজনের আপিল শুনা...

৪

রাজধানীর পল্লবীর শিশু রামিসা ধ'র্ষ'ণ-হ'ত্যা মামলায় মৃ'ত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সো...

image

রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে স...

৫

‎নিউজ ডেস্ক: মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রমজান মাস উপলক্ষে খেজুর আমদানি...

  • company_logo