ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনের (কপ-৩১) ফাঁকে গত ১০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে এরদোগান বলেছেন, আমার এবং তুরস্কের সক্ষমতায় যা রয়েছে, বাংলাদেশের জন্য আমি তা করব, আপনি (তারেক রহমান) শুধু আমাকে আহ্বান জানাবেন কোথায় কী করতে হয়।
রোববার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর তুরস্ক সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বৈঠক সম্পর্কে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
হুমায়ুন কবির বলেন, তুরস্কের প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীকে বলেছেন, আপনি বাংলাদেশের মানুষের নেতা, এর বাহিরে আপনি আমার মূল্যবান ভাই এবং আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবো। আমার এবং তুরস্কের সক্ষমতায় যা রয়েছে, বাংলাদেশের জন্য আমি তা করবো এবং আপনি (তারেক রহমান) শুধু আমাকে আহ্বান জানাবেন কোথায় কী করতে হয়।
প্রতিমন্ত্রী বলেন, তুরস্কের প্রেসিডেন্ট অল্প কিছু দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন। তিন থেকে চারটা বা আরেকটু বেশি হতে পারে। বহুপক্ষীয় ফোরামে হোস্ট প্রেসিডেন্ট খুব কমই বৈঠক করেন। তার মধ্যে প্রথম দিনেই একটি অন্যতম আকর্ষণীয় দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে।
তিনি আরও বলেন, তুরস্কের প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীকে গুরুত্ব দিচ্ছেন। বিশ্বের পলিটিক্সে, বিশ্বের পলিটিক্যাল ইকোনমিতে এই দ্বিপক্ষীয় বৈঠক প্রায়োরিটি কী? আপনাকে এটার ফ্যাক্ট বুঝতে হবে। তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে। তুরস্ক-বাংলাদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় রয়েছে। এই সম্পর্ক একটা ঘনিষ্ঠ পর্যায়ে, একটা কৌশলগত অংশীদারত্বের দিকে যাচ্ছে।
তারেক রহমান এবং এরদোগানের আলোচনার প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বৈঠকে ডিফেন্স কো-অপারেশন নিয়ে আলাপ-আলোচনা হয়েছে, প্রতিরক্ষা বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্ভাব্য ইনভেস্টমেন্ট এবং অন্যান্য ডিফেন্স প্রোডাকশনে একটি ইনভেস্টমেন্ট পার্টনারশিপে আসার ক্ষেত্রে ভালো ফলপ্রসূ আলোচনা হয়েছে।
রোহিঙ্গা ইস্যুতে দুই শীর্ষ নেতার মধ্যে আলোচনা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের অর্থায়নে ‘ইন্টারন্যাশনাল ভয়েস অব কো-অপারেশন, টুগেদার উই ক্যান পারসু’ নিয়ে ইতিবাচক আলাপ-আলোচনা হয়েছে।
নিউজ ডেস্ক: গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহ...
নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ...
বাংলাদেশ পুলিশের বিসিএস (পুলিশ) ক্যাডারের চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
...
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) প...
শুল্ক ফাঁকি দিয়ে ও অবৈধ পথে বাজারে আসা আনঅফিশিয়াল মুঠোফোন বন্ধে আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি...

মন্তব্য (০)