ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক: ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ১২৬ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের ফল রপ্তানি হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনের প্রশ্নোত্তর পর্বে দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনের সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল।
সাদিক রিয়াজ জানতে চান, বর্তমানে বাংলাদেশ থেকে কোন কোন ফল রফতানি করা হয় এবং কোন কোন দেশে এসব ফল রফতানি হচ্ছে। পাশাপাশি, ভবিষ্যতে ফল রফতানি বাড়াতে বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, তা জানতে চান তিনি।
জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, চীন, জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, গ্রিস, হংকং, আয়ারল্যান্ড, ভারত, ইতালি, জাপান, কুয়েত, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ওমান, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, সৌদি আরব, সুইডেন, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশে ফল রফতানি হয়।
ফল রফতানি সম্প্রসারণে নেওয়া উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, লিচু ও অন্যান্য কৃষিপণ্যের রপ্তানি সম্প্রসারণে রফতানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে জাতীয় রফতানি প্রশিক্ষণ কর্মসূচি ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় গত ১৯ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জে একটি সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে আম ও আমজাত পণ্যের রফতানি সম্ভাবনা, বাজার সম্প্রসারণ এবং রফতানি বহুমুখীকরণ নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ পুলিশের বিসিএস (পুলিশ) ক্যাডারের চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
...
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) প...
শুল্ক ফাঁকি দিয়ে ও অবৈধ পথে বাজারে আসা আনঅফিশিয়াল মুঠোফোন বন্ধে আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি...
নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ...
নিউজ ডেস্কঃ দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্য ও অস্থিতিশীল পরি...

মন্তব্য (০)