• জাতীয়

‎ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান দেখিনি, আন্তরিকতাই ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান দেখিনি, আন্তরিকতাই ছিলো বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
‎
‎রোববার (১৫ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
‎
‎পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এড মিলিব্যান্ডকে ব্যক্তিগতভাবে আমি চিনি। গত দুই সপ্তাহের মধ্যে দুইবার তার সঙ্গে আমার দেখা হয়েছে। কমনওয়েলথের সাইডলাইনে এবং তিনি যখন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন, তখনও তার সঙ্গে দেখা হয়েছে।
‎
‎তিনি বলেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রীকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করেন এবং গুরুত্ব দেন। তাকে ডেমোক্রেটিক ওয়ার্ল্ডের একজন লিডার হিসেবে আখ্যায়িত করছেন। বাংলাদেশের মানুষের দুই-তৃতীয়াংশ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে তিনি গুরুত্ব দিচ্ছেন। এছাড়া, বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
‎
‎প্রতিমন্ত্রী বলেন, তিনিও নতুন দায়িত্ব পেয়ে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। অনেক ক্ষেত্রে বসার ভঙ্গি কীভাবে ছিল, সেটি হয়তো তার নিজের জন্যই কিছুটা অস্বস্তিকর অবস্থান ছিল।
‎
‎তিনি আরও বলেন, যারা এ বিষয়টি নিয়ে কথা বলছেন, তারা হয়তো একটি ভালো আলোচনাকে অন্যদিকে নিয়ে যেতে চাইছেন। এ দিক থেকে আমি তেমন কিছু দেখিনি।
‎
‎এসময় তিনি বলেন, এভাবে বসার উদাহরণ তো শেখ মুজিবের সামনে জুলফিকার আলী ভুট্টোই তৈরি করেছেন আগে। বর্তমান সরকারের সামনে তেমন লোকজন নেই বললেই চলে।

মন্তব্য (০)





image

শেখ হাসিনার বিচার নতুনভাবে করার ভারতীয় প্রস্তাব নাকচ চিফ ...

১

‎নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ...

image

অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সুপ্রিম কোর্টে ব...

২

নিউজ ডেস্কঃ দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্য ও অস্থিতিশীল পরি...

image

এসপি জাহাংগীরের ৪ দিনের রিমান্ড

৩

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগায...

image

‎একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র: স...

৪

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্র...

image

ডিসেম্বরে ‘জান বাজি রেখে সবাই মাঠে নামবে’ বলা এসপি জাহাঙ্...

৫

‎নিউজ ডেস্ক: চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) ...

  • company_logo