• লিড নিউজ
  • জাতীয়

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম শনিবার জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন।
‎
‎তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এর এক দ্বিপাক্ষিক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক বিষয়াবলি ও জলবায়ু অর্থায়নবিষয়ক পরিচালক ডায়না অ্যাকোনিয়ার সঙ্গে আলোচনাকালে তিনি এ আহ্বান জানান।
‎
‎বৈঠকে জলবায়ু অর্থায়ন, জ্বালানি রূপান্তর, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
‎
‎বৈঠকে প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অগ্রাধিকার ও পরিকল্পনা তুলে ধরে বলেন, বাংলাদেশ আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
‎
‎নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিচ্ছে।
‎
‎প্রতিমন্ত্রী জানান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে, যার ৩৫ থেকে ৪০ শতাংশ হবে ম্যানগ্রোভ প্রজাতির।
‎
‎এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালু এবং ইটভাটা থেকে সৃষ্ট বায়ুদূষণ হ্রাসে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়েও তিনি আলোকপাত করেন।
‎
‎উপকূলীয় অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তুলে ধরে প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড়সহনশীল বায়ুবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দেন। তিনি বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারণে লবণাক্ততা বৃদ্ধি ও নিরাপদ পানীয় জলের সংকট ক্রমেই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠছে।
‎
‎এসব সমস্যা মোকাবিলায় কার্যকর অভিযোজন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে তিনি ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু অর্থায়ন, উন্নত প্রযুক্তি ও কারিগরি সহযোগিতা কামনা করেন।
‎
‎ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি প্যারিস চুক্তি এবং জলবায়ু অর্থায়নের নতুন সমষ্টিগত পরিমাণগত লক্ষ্য বাস্তবায়নে ইইউর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
‎
‎তিনি জানান, জলবায়ু অর্থায়নে বার্ষিক ১০০ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্য অর্জিত হয়েছে এবং ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের নতুন লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। এ ছাড়া ২০২৮ থেকে ২০৩৪ সালের প্রস্তাবিত বহিঃবাজেটে জলবায়ু ও জীববৈচিত্র্য সংক্রান্ত কার্যক্রমের জন্য ৫০ শতাংশ লক্ষ্যমাত্রা বজায় রাখার বিষয়টিও তিনি উল্লেখ করেন।
‎
‎ইইউ প্রতিনিধি জানান, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সঙ্গে যৌথ অর্থায়নে পরিচালিত একটি পরামর্শ সহায়তা কার্যক্রমের আওতায় নির্বাচিত তিনটি দেশের একটি বাংলাদেশ। এ কার্যক্রমের মাধ্যমে জলবায়ু অভিযোজন খাতে বিনিয়োগযোগ্য প্রকল্প প্রণয়ন ও প্রস্তুতে সহায়তা দেওয়া হচ্ছে।
‎
‎তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়ন এবং রেল যোগাযোগব্যবস্থার বিদ্যুতায়নে সহযোগিতা প্রদান করছে। বাংলাদেশের উপকূলীয় ও সমুদ্রভিত্তিক বায়ুবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাবের বিষয়ে ব্রাসেলসে সংশ্লিষ্ট সহকর্মীদের অবহিত করা হবে। একই সঙ্গে ইউরোপীয় কোম্পানিগুলোর অংশগ্রহণ এবং ইইউ গ্যারান্টি ব্যবস্থার আওতায় বিনিয়োগ ও অর্থায়নের সম্ভাবনা খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন তিনি।
‎
‎বৈঠকে উভয় পক্ষ জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি, পরিচ্ছন্ন পরিবহন, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করে।
‎
‎এ ছাড়া আলোচিত বিষয়গুলোর অগ্রগতি ও সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের মাধ্যমে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখতে উভয় পক্ষ সম্মত হয়।

মন্তব্য (০)





image

শেখ হাসিনার বিচার নতুনভাবে করার ভারতীয় প্রস্তাব নাকচ চিফ ...

১

‎নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ...

image

অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সুপ্রিম কোর্টে ব...

২

নিউজ ডেস্কঃ দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্য ও অস্থিতিশীল পরি...

image

এসপি জাহাংগীরের ৪ দিনের রিমান্ড

৩

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগায...

image

‎একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র: স...

৪

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্র...

image

ডিসেম্বরে ‘জান বাজি রেখে সবাই মাঠে নামবে’ বলা এসপি জাহাঙ্...

৫

‎নিউজ ডেস্ক: চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) ...

  • company_logo