ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ অযোধ্যার রামমন্দির পরিদর্শনের পরিকল্পনা করেছেন সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব। তার এ পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।
শনিবার মিরাটে এক জনসভায় ওয়েইসি বলেন, ‘অখিলেশ এমন একটি স্থানে যাচ্ছেন, যেখানে আমরা ৪০০ বছর ধরে নামাজ আদায় করেছি।’ ওই স্থানে ১৯৯২ সাল পর্যন্ত বাবরি মসজিদ ছিল।
উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে ওয়েইসি ও নাগিনার সংসদ সদস্য চন্দ্রশেখর আজাদের দল আজাদ সমাজ পার্টি (এএসপি) মিলে ‘সামাজিক পরিবর্তন মোর্চা’ গঠন করেছে। মুসলিমদলিত ভোটের সমীকরণ কাজে লাগিয়ে বিজেপি, এসপি ও কংগ্রেসের বাইরে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলাই তাদের লক্ষ্য।
আগামী ১২ ডিসেম্বর রামমন্দির পরিদর্শনে যাওয়ার কথা অখিলেশের। এ বিষয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, রামভক্তদের কাছে ক্ষমা চেয়ে তার মন্দিরে যাওয়া উচিত। ১৯৯০ সালে অযোধ্যায় রামমন্দির আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলির ঘটনার সময় অখিলেশের বাবা মুলায়ম সিং যাদব মুখ্যমন্ত্রী ছিলেন।
ওয়েইসি প্রশ্ন তোলেন, মসজিদ ও মাদ্রাসা ভাঙার ঘটনায় অখিলেশ কোথায় ছিলেন? এসপির পিডিএ (পিছিয়ে পড়া, দলিত ও সংখ্যালঘু) স্লোগানকে কটাক্ষ করে তিনি বলেন, এর প্রকৃত অর্থ ‘পলট দিয়া অখিলেশ’—অর্থাৎ অখিলেশকে ক্ষমতাচ্যুত করা।
২০১৩ সালের মুজফফরনগর দাঙ্গার প্রসঙ্গ তুলে ওয়েইসি অভিযোগ করেন, অখিলেশের মুখ্যমন্ত্রিত্বের সময় প্রায় ৫০ হাজার মানুষ ঘরছাড়া হয়েছিলেন। ১৯৮৭ সালে মিরাটের হাসিমপুরায় ৪২ জন মুসলিম হত্যার ঘটনাও স্মরণ করিয়ে দিয়ে তিনি কংগ্রেসকে আক্রমণ করেন।
বিজেপিকে হারাতে মুসলিম ও দলিতদের এসপিকে ভোট দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করে ওয়াইসি প্রশ্ন করেন, ২০১৪, ২০১৭, ২০১৯ কিংবা ২০২২ সালের নির্বাচনে এসপি কি বিজেপিকে পরাজিত করতে পেরেছিল?
সভায় তিনি চন্দ্রশেখর আজাদকে জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সমর্থন করেন। ওয়েইসি বলেন, ‘কোনো রাজনৈতিক দলের সামনে আর মাথা নত করব না, কারো কাছে গিয়ে ভিক্ষা চাইব না।’
পাশাপাশি কৃষিঋণ মওকুফ, আখের ন্যায্যমূল্য বৃদ্ধি এবং পশ্চিম-উত্তর প্রদেশে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি। পুলিশের কথিত পক্ষপাতমূলক এনকাউন্টার নিয়েও প্রশ্ন তুলে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র আবারও কোনো ভুল পদক্ষেপ নিলে ইর...
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আ...
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হুথি বিদ্রোহীদের একটি অস্ত্র...
নিউজ ডেস্কঃ ২০৫০ সালের আগেই পাকিস্তান বিশ্বের ষষ্ঠ বৃহত...
নিউজ ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের বালিয়ায় রেললাইনে প্রাণ হারিয়েছেন ২৮ বছর...

মন্তব্য (০)