ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাহরাইনের আল-রিফার হেলিকপ্টার ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। রোববার (১৫ নভেম্বর) সকালে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুইবার সম্ভাব্য হামলার সতর্কতা জারি করে।
এর কিছুক্ষণ বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছে, আল-রিফার হেলিকপ্টার ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের একটি আকাশ প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে হামলা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে ছয়টি ড্রোন।
তারা বলেছে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর যে হামলা চালিয়েছে, এটি তার দ্বিতীয় দফার জবাব। এরআগে দুদিন আগে মার্কিনিদের একটি রাডার লক্ষ্য করে হামলা করেছিল ইরান। ওইদিন রাতে দেশটির হরমুজগান প্রদেশের সিরিকের একটি টেলিকমিউনিকেশন টাওয়ার লক্ষ্য করে হামলা চালিয়েছিল মার্কিন সেনারা।
বিপ্লবী গার্ড বলেছে, তাদের অ্যারোস্পেস ফোর্সের চালানো দ্বিতীয় দফার হামলা সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
ইরানের সেনাবাহিনীর চৌকস এ ইউনিট আরও বলেছে, হরমুজ প্রণালি বন্ধ আছে। আর যুক্তরাষ্ট্র যদি পরবর্তীতে আর কোনো হামলা চালায় তাহলে কঠোর জবাব দেওয়া হবে।
অভিযোগ করে বিপ্লবী গার্ড বলেছে, জাহাজকে সুরক্ষা দেওয়ার কথা বলে যুক্তরাষ্ট্র হরমুজ দিয়ে তেল চোরাচালানের চেষ্টা করছে। আর নিজেদের ব্যর্থতা ঢাকতে ইরানে হামলা চালাচ্ছে।
এছাড়া মার্কিনিদের একটি ড্রোন ভূপাতিত ও বাহরাইনে আগেরবারের হামলার চেয়ে এবারের হামলায় বেশি ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছে বিপ্লবী গার্ড।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পরপর ইরান হরমুজ বন্ধ করে দেয়। এখন যুক্তরাষ্ট্র এই প্রণালি খোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে।
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র আবারও কোনো ভুল পদক্ষেপ নিলে ইর...
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আ...
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হুথি বিদ্রোহীদের একটি অস্ত্র...
নিউজ ডেস্কঃ ২০৫০ সালের আগেই পাকিস্তান বিশ্বের ষষ্ঠ বৃহত...
নিউজ ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের বালিয়ায় রেললাইনে প্রাণ হারিয়েছেন ২৮ বছর...

মন্তব্য (০)