• জাতীয়

শেখ হাসিনা আইনি সুযোগেই দেশে ফিরবেন: আইনমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, শেখ হাসিনা আইনি প্রক্রিয়া বা সুযোগেই বাংলাদেশে আসবেন।

রাজধানীর আগারগাঁওয়ে আজ শনিবার দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমড়া করে রেখেছি। প্রত্যর্পণ চুক্তির আওতায় যখন তাঁকে প্রত্যর্পণ করা হবে, সেটা একটা আইনি প্রক্রিয়া। ওনারা (ভারত) কী করবেন, সেটা উনাদের বিষয়।’

শেখ হাসিনার আইনি অধিকার ও দেশে ফেরা প্রসঙ্গে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন ও সংবিধানের প্রসঙ্গ টানেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী উল্লেখ করেন, সংবিধানের ৪৭ (৩) অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না।

এ ছাড়া শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনা করেছে কি নাÑসাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এটা ওনারা (ভারত) বলতে পারবেন।

জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত পাঠাতে ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে এ বিষয়ে নয়াদিল্লির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সাড়া পাওয়া যায়নি।

এরই মধ্যে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে যেকোনো মূল্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছে একটি ব্রিটিশ আইনি সংস্থা।

 

মন্তব্য (০)





image

নগর পরিকল্পনায় উপেক্ষিত স্থানীয় সরকার

১

নিউজ ডেস্কঃ  নগর উন্নয়নের পরিকল্পনা ও বাস্তবায়নে স্থানী...

image

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি কর্মস...

২

নিউজ ডেস্কঃ গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কে.জি. দর...

image

‎বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যা...

৩

নিউজ ডেস্কঃ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে ...

image

শেখ হাসিনার ফেরা কি সম্ভব হবে? যা বললেন অধ্যাপক সলিমুল্লা...

৪

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ...

image

কপ-৩১ (COP31) সম্মেলনে ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর সঙ্গে ঢ...

৫

নিউজ ডেস্ক: আন্টালিয়া, ১৩ নভেম্বর ২০২৬ – তুরস্কের আন্...

  • company_logo