• জাতীয়

প্রথমবারের মতো নওগাঁয় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গনে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের এমপি মো: জাহিদুল ইসলাম ধলু।

জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: মনজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মামুনুর রহমান রিপনসহ জেলা প্রশাসন, জেলা কৃষি বিভাগ, পুলিশ বিভাগ ও জেলা বিএনপি এবং তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে প্রধান অতিথি কৃষকদেও অংশগ্রহণে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন।

মেলায় ৮টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে কৃষি আধুনিক বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে। মেলায় নিজেদের পণ্যের প্রচার ও প্রসারের জন্য অংশ নিয়েছেন কৃষি উদ্যোক্তারা। এসময় কৃষকরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন। মেলার স্টলগুলোতে প্রদর্শন করা পুষ্টিগুন সমৃদ্ধ বিভিন্ন ফল ও সবজির সঙ্গে নতুন করে পরিচয় ঘটছে দর্শনার্থীদের। এছাড়া পরিবেশবান্ধব আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গেও পরিচয় ঘটছে।

এই মেলার বিশেষত হচ্ছে মেলায় আসা প্রত্যক দর্শনার্থীদের মাঝে বিনামূল্যে পরিবেশবান্ধব গাছ ও সবজির চারা প্রদান করা হবে। এছাড়া তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝেও বিনামূল্যে চাহিদা মাফিক গাছের চারা বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: মনজুর রহমান।

মেলায় আসা দর্শনার্থীদের দাবী শুধু অফিস চত্বরেই নয় এই ধরণের মেলা উপজেলা পর্যায়ে বেশি বেশি করে আয়োজনের কোন বিকল্প নেই। প্রত্যন্ত এলাকার কৃষক ও কৃষি উদ্যোক্তাদের এই ধরণের মেলায় সম্পৃক্ত করতে হবে। মাঠে থাকা প্রকৃত কৃষকদেরকে কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করতে হবে। তবেই দেশের কৃষিতে পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তিগুলোর ছোঁয়া লাগবে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন এই মেলার মধ্য দিয়ে ফলের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি এসব ফল চাষাবাদে কৃষকরা উপকৃত হবে। প্রতিদিন একজন পুর্নবয়স্ক মানুষের ১২৫ গ্রাম ফল গ্রহণের নিয়ম। কিন্তু সেখানে ৩০ থেকে ৩৫ গ্রাম গ্রহণ করছে। তাই পুষ্টির চাহিদা পুরণে দেশিয় ফলের গাছ রোপণের পাশাপাশি ফল খাওয়ার পরামর্শ দেন তিনি।

মন্তব্য (০)





image

সবুজ জ্বালানিতে রূপান্তরে অর্থায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর

১

নিউজ ডেস্কঃ  সবুজ জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে উ...

image

অব্যবহৃত হজের কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদির

২

নিউজ ডেস্কঃ অন্য দেশ বরাদ্দ করা হজের কোটা পূরণ করতে না ...

image

নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী: ডা. ...

৩

‎নিউজ ডেস্ক: রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দ...

image

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের সর্বশেষ অবস্থা পর্যালোচন...

৪

নিউজ ডেস্কঃ  রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গত...

image

এএমআইয়ে যোগদান বাংলাদেশের

৫

নিউজ ডেস্কঃ হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া এবং সমু...

  • company_logo