ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের তিন পরাশক্তির শীর্ষ নেতাকে নিয়ে নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন দেশের নেতাদের মধ্যে এটিই হবে প্রথম যৌথ বৈঠক।
শুক্রবার হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। বৈঠকের মূল আলোচ্য বিষয় থাকবে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানো। এ ছাড়া ইরান পরিস্থিতিও আলোচনায় আসতে পারে।
হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন বিষয়ের পাশাপাশি পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তার মতে, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।
বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। এ তিন দেশের মধ্যে নতুন কোনো সমঝোতার সম্ভাবনা নিয়ে আগ্রহ তৈরি হলেও তাৎক্ষণিক চুক্তির আশা করছেন না মার্কিন কর্মকর্তারা।
এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, এই বৈঠক থেকে কোনো চুক্তি হওয়ার প্রত্যাশা নেই। বরং তিন দেশের শীর্ষ পর্যায়ে পারমাণবিক ইস্যুতে এটিকে প্রথম আলোচনা হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতে কার্যকর সংলাপের পথ তৈরি করাই এর লক্ষ্য।
এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক সর্বশেষ চুক্তির মেয়াদ শেষ হয়। অন্যদিকে চীন দ্রুতগতিতে নিজেদের পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণ করছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের যাওয়ার কথা রয়েছে। তবে তিন নেতার বিশেষ বৈঠকে তার অংশ নেওয়ার কথা নয়।
নিউজ ডেস্কঃ ইসরাইলে ক্ষমতা বদলের উত্তপ্ত পরিস্থিতির মা...
আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ...
নিউজ ডেস্কঃ বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা &lsq...
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ইসলামি বক্তা জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার...
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাস্কার একটি সামরিক ঘাঁটির কাছাকাছি আকাশে...

মন্তব্য (০)