• জাতীয়

দেশের ৫০৩ উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, হাসপাতাল নির্মাণের ফলে দেশের প্রান্তিক মানুষ নিজ নিজ উপজেলা থেকেই স্বাস্থ্যসেবা পাবেন, সেটি নিশ্চিত করা যাবে। এ ছাড়া প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও জোরদার করা হবে এবং লক্ষাধিক স্বাস্থ্যকর্মী কাজ করবেন।

বর্তমান স্বাস্থ্যসেবা অব্যাহত রাখা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা অবগত, আমাদের দেশের সাধারণ মানুষ তো এই বাস্তবায়নের জন্য এক বছর বসে থাকতে পারবেন না। আমাদের যা কিছু আছে, যে ডাক্তারগুলো আছেন, যারা পরিশ্রম করছেন, তাদের উজ্জীবিত করে অর্থাৎ আমাদের যা কিছু আছে সেগুলোকে গুছিয়ে, বড় পরিকল্পনাগুলো বাস্তবায়নের আগে খুবই দ্রুতগতিতে যেন সাধারণ মানুষের কাছে একটু বেটার স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারি, সেটি করতে হবে।’

ড. এম এ মুহিত আরও বলেন, ‘বিগত সরকারগুলোর দুর্নীতি ও অব্যবস্থাপনার জন্য উত্তরাধিকার সূত্রে যে বেহাল দশা পেয়েছি, আমরা সারা বাংলাদেশ একই চিত্র দেখতে পাচ্ছি। জনবল সংকট, যন্ত্রপাতি সব নষ্ট হয়ে আছে, যন্ত্রপাতি থাকলেও চালানোর মানুষ নেই।’

তিনি বলেন, অনেক জায়গায় মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে, কিন্তু কোনো ক্যাম্পাস তৈরি করা হয়নি। উন্নয়নের নামে যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে, তা ঠিক করতে হলে পরিকল্পিত কার্যপ্রণালি দরকার।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন ধরনের জীবাণুর কারণে যেসব রোগ হয়, সেগুলোর জন্য আমাদের প্রস্তুতির প্রয়োজন আছে। ভ্যাকসিনের ব্যাপারেও দেশীয় সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। এভাবেই বিস্তৃত কর্মপরিকল্পনায় কাজ চলছে। এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কিছুটা সময় লাগছে।

এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. নুরুল আমীন, সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ দেওয়ানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

 

দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ৫০৩টি উপজেলায় নতুন করে ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

মন্তব্য (০)





image

সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ

১

নিউজ ডেস্ক : পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা ন...

image

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার...

২

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডি...

image

প্রবাসীদের নিরাপত্তায় আরব আমিরাতের সঙ্গে কাজ করার দৃঢ় প্র...

৩

নিউজ ডেস্কঃ আন্তঃদেশীয় অপরাধ দমন ও প্রবাসী বাংলাদেশিদের...

image

মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নু...

image

দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

৫

নিউজ ডেস্কঃ জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেল...

  • company_logo